রাজ্যে বর্তমানে বহু আলোচিত একটি প্রকল্পের নাম হল আয়ুষ্মান ভারত প্রকল্প। এই প্রকল্প নিয়ে অনেকের মধ্যে এখনো পর্যন্ত অনেক সংশয়ও রয়েছে। কিভাবে আবেদন জানাতে হবে অথবা কি কি যোগ্যতা থাকলে এই সুবিধা পাওয়া যাবে। আপনি যোগ্য কিনা কিভাবে যাচাই করবেন? ইত্যাদি নানা প্রশ্ন অনেকের মধ্যে ঘুরে বেড়াচ্ছি. আজকের এই প্রতিবেদনে আয়ুষ্মান যোজনা প্রকল্প সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করতে যাচ্ছি।

জানা গিয়েছে আয়ুষ্মান ভারত যোজনা নিয়ে আগামী সোমবার নিতে চলেছে রাজ্য সরকার। জানা যায় রাজ্য সরকার কর্তৃক কেন্দ্রের ন্যাশনাল হেলথ অথরিটির সঙ্গে মউ স্বাক্ষর করবেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জেপি নাড্ডার উপস্থিতিতে হবে এই মউ সাক্ষর। এরপরে গোটা রাজ্যে লাঘু হয়ে যাবে আয়ুষ্মান ভারত যোজনা কার্ড। এবার অনেকের মধ্যে প্রশ্ন যাদের স্বাস্থ্যসাতে কার্ড রয়েছে তারা কি সরাসরি আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন? চলুন ধাপে ধাপে বিস্তারিত জেনেনি –
কত পরিবার আয়ুষ্মান ভারত কার্ড পেতে চলেছে :
সূত্র মারফত জানাজায় রাজ্য স্বাস্থ্য দপ্তর কর্তৃক বাংলার প্রায় ১ কোটি ৪৬ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আসতে চলেছে।
কি কি শর্ত থাকলে এই প্রকল্পের আওতায় আসতে পারবেন :
প্রথমত আপনাকে জেনে নেওয়া ভালো আয়ুষ্মান কাঠ পাওয়ার জন্য কি কি যোগ্যতা থাকতে হবে বা কি কি যোগ্যতা থাকলে আপনি এই সুযোগ পেতে চলেছেন। রাজিয়া তরফে জানানো হয়েছে আপনি এই প্রকল্পের যোগ্য কিনা তার ফর্ম ফিলাপের সময়ে যাচাই করা হবে। কয়েক মিনিটের মধ্যেই আপনি অনলাইনে জেনে নিতে পারবেন আয়ুষ্মান ভারত কার্ড পেতে পারেন কিনা।
কিভাবে যোগ্যতা যাচাই করবেন :
যোগ্যতা যাচাই করতে আপনাকে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে হবে আপনি যোগ্য কিনা –
- প্রথমে আপনাকে আয়ুষ্মান ভারতের অফিসিয়াল ওয়েবসাইটে (https://pmjay.gov.in) ভিজিট করতে হবে।
- উপরে ডান দিকে দেখতে পাবেন ‘আমি কি যোগ্য ‘ সেখানেই ক্লিক করতে হবে
- এরপর মোবাইল নম্বর ও ক্যাপচা দিয়ে মোবাইল ফোনে ওটিপি দিতে হবে
- ওটিপি দিয়ে লগইন করে প্রকল্পের নাম, রাজ্যের নাম জেলার নাম আধার নম্বর এবং পরিবারের কোনো সদস্যের নাম অথবা রেশন কার্ড নম্বর লিখতে হবে।
- আধার নম্বর দিয়ে ভেরিফিকেশন করতে হবে
- এরপর স্ক্রিনে যে কেপটা দেখতে পাবেন তা সঠিকভাবে পূরণ করতে হবে
- তারপর কয়েক সেকেন্ড সময় নেওয়া হবে এবং আপনার নাম এই স্কিমেট তালিকায় রয়েছে কিনা, যোগ্য হলে পরিবারের সদস্যের নাম স্ক্রিনে দেখা যাবে।
তবে এখানে আপনাকে মনে রাখতে হবে এই আয়ুষ্মান ভারত কার্ড আনুষ্ঠানিকভাবে লঞ্চ হলেই আপনি এই প্রক্রিয়ায় দেখতে পাবেন।
আয়ুষ্মান ভারত কার্ড এ কি কি সুবিধা থাকে :
আয়ুষ্মান ভারত কার্ড মূলত সেই সমস্ত পরিবারের জন্য যারা আর্থিক কারণে নিজের চিকিৎসা করাতে পারেন না। তাই সে সমস্ত পরিবারকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস পরিষেবা দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে।
স্বাস্থ্য সাথী কার্ড থাকলে কি আয়ুষ্মান ভারত মিলবে :
স্বাস্থ্য সাথী কার্ড এর সঙ্গে যুক্ত এমন ৬ কোটিরও বেশি কার্ড হোল্ডারকে আয়ুষ্মান ভারতে নিয়ে আসা হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে ভবিষ্যতে। তিনি আরো জানান শুধুমাত্র পশ্চিমবঙ্গের বাসিন্দারাই এই সুবিধা পাবেন না তার পাশাপাশি পশ্চিমবঙ্গ থেকে বাইরে রয়েছেন তারাও এই সুবিধা পেতে পারেন। তবে যদি তারা কর্মসূত্র কিংবা শিক্ষার জন্য বাইরের রাজ্যে থাকছেন তাহলে এই প্রকল্পের সুবিধা পেতে পারেন।