WB OBC NCL Apply Process 2026: বর্তমানে পশ্চিমবঙ্গে ওবিসি নিয়ে একটি জোরদার খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এবার থেকে শুধু ওবিসি সার্টিফিকেট থাকলেই ওবিসির সংরক্ষণের সুবিধা পাওয়া যাবে না। সার্টিফিকেটের পাশাপাশি আপনাকে আরো একটি কাজ করতে হবে তারপরেই ওবিসি সার্টিফিকেট এর সুবিধা গুলি পাবেন। একে বলা হয়ে থাকে ওবিসি NCL। যদি আপনার ওবিসি কার্ড থাকার পর NCL সার্টিফিকেট না বানাতে পারেন তাহলে সেই সংরক্ষণ থেকে আপনি বঞ্চিত হতে পারেন।

এখন সবার মনে প্রশ্ন হল কিভাবে OBC NCL সার্টিফিকেট বানাবেন। রাজ্য এবং কেন্দ্র উভয়স্তরে NCL পেতে কিভাবে আবেদন করতে হয়। কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে তাহলে এই এনসিএল সার্টিফিকেট পাবেন। আজকের এই প্রতিবেদনে বিস্তারিত আমরা আলোচনা করব।

 

প্রথমে কিছু যোগ্যতা আলোচনা করা যাক :

প্রথমত আমাদের রাজ্যে ওবিসি NCL এই আবেদন করতে গেলে আপনাকে বেশ কিছু যোগ্যতা পূরণ করতে হবে। আপনাকে অবশ্যই বর্তমানে বৈধ তালিকায় যে ৬৬ টি কাস্ট ধরা হয়েছে সেই তালিকার মধ্যে থাকতে হবে। এরপর আপনার পরিবারের ইনকাম NCL সার্টিফিকেট পাওয়ার জন্ম উপযুক্ত হতে হবে।

 

State OBC NCL এবং Central OBC NCL কীভাবে আবেদন :

স্টেট ওবিসি এনসিএল এর জন্য আপনাকে আগের মতোই অফলাইনের মাধ্যমে আবেদন করতে হয়। আবেদন করতে আপনাকে যেতে হবে সাব ডিভিশনাল অফিসে। সেখানে গিয়ে একটি নির্দিষ্ট ফরমেট এর আবেদনপত্র জোগাড় করতে হবে এবং যথাযথ ডকুমেন্টস দিয়ে আবেদন করতে। এবার এই আবেদনটি মঞ্জুর হলে আপনার হাতে স্টেট ওবিসি NCL দেওয়া হবে।

 

এর আগে যেহেতু সেন্ট্রালে ওবিসি এনসিএল এর প্রয়োজনীয়তা ছিল তাই এটি অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগও তৈরি করে দেওয়া হয়েছিল। আপনি যদি কেন্দ্রের ওবিসি এনসিএল এর জন্য আবেদন করতে চান তাহলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। এজন্য ভিজিট করতে হবে caste certificate WB এর অফিসিয়াল ওয়েবসাইটে।

এই ভুল করলেই বাতিল অন্নপূর্ণা ফর্ম। অনেকেই জানেন। এই তথ্য মিস করবেন না। WB Annapurna Bhandar

কি কি ডকুমেন্টস থাকতে হয় :

প্রথমত যিনি আবেদন করবেন তার সমস্ত রকমের ডকুমেন্টস যেমন –

  1. বৈধ কাস্ট সার্টিফিকেট
  2. আধার কার্ড
  3. ভোটার কার্ড ( যদি থাকে)
  4. প্যান কার্ড
  5. ইনকাম সার্টিফিকেট  (যদি প্রযোজ্য হয়)
  6. Court Affidavit (যদি প্রযোজ্য হয়)

পরিবারের ডকুমেন্টস :

  1. বাবা মা এর আধার কিংবা ভোটার কার্ড
  2. বর্তমানে কি কাজের সঙ্গে যুক্ত আছেন
  3. ইনকাম সার্টিফিকেট
  4. জমি সংক্রান্ত কাগজ ( যদি প্রযোজ্য হবে)
  5. অন্যান্য
  6. এছাড়াও ২০২৬ সালে প্রকাশিত ভোটার লিস্ট এর তালিকা

 

যদি আপনাদের মধ্য থেকে কেউ OBC ওবিসি এর বর্তমান বৈধ তালিকার মধ্যে থেকে থাকে এবং রাজ্য কিংবা কেন্দ্র স্তরের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা অথবা অন্যান্য ক্ষেত্রে অংশগ্রহণ করতে চান তাহলে আপনাকে অবশ্যই NCL দেখাতে হবে। তাই আপনি রাজ্য এবং কেন্দ্র এর আলাদা আলাদা পদ্ধতি অবলম্বন করে আবেদন জানাতে পারেন অথবা নিজের সাব ডিভিশনাল অফিসে গিয়ে এই সংক্রান্ত আরো বিস্তারিত জেনে নিতে পারেন।

অন্নপূর্ণা টাকা কবে? এখন আবেদন করলে কবে পাবেন? জানুন বিস্তারিত – WB Annapurna Payment Date 2026

সমস্ত রকম আমরা কেবল অনলাইন মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী এই প্রতিবেদন রচনা করেছি। আবেদন করার পূর্বে আপনি অবশ্যই এর আগে বিস্তারিত ভাবে জেনে নিবেন তারপর আবেদন করবেন। আমরা যে তথ্য দিয়েছি তার সময় সাপেক্ষে পরিবর্তিত হতে পারে। আপনি যে সময় আবেদন করবেন সেই সময় যথাযথ গাইডলাইন অনুযায়ী আবেদন করবেন।

By Arman

আমি দীর্ঘ পাঁচ বছর ধরে কন্টেন্ট রাইটিং এর কাজ করছি। বিশেষ করে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প ও এই সংক্রান্ত বিভিন্ন ধরনের খবর লিখে থাকি।