মাধ্যমিক পাশে মাসে ৩,০০০ টাকা |যুবশক্তি প্রকল্পের যোগ্যতা, আবেদন ও আপডেট দেখুন – Yuba Shakti Prakalpo Details 2026

রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর একের পর এক সুসংবাদ জারি করছে রাজ্যবাসীর জন্য। তবে রাজ্যে ক্ষমতা আসার পূর্বে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য যুব শক্তি প্রকল্পের কথা বলেছিলেন বর্তমান রাজ্য সরকার। জানানো হয়েছিল যেখানে যুব সাথী প্রকল্পে মাসে ১৫০০ টাকা পড়ে যাওয়া হচ্ছে , ক্ষমতায় এসে সেই টাকা দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য নেতা-মন্ত্রীরা। এবার ক্ষমতায় এসে ফের যুবশক্তি প্রকল্প নিয়ে নানা বার্তা শোনা যাচ্ছে।

যুবশক্তি প্রকল্প সাধারণত বেকার যুবক যুবতীদের চাকরি না হওয়া পর্যন্ত বিশেষ ভাতা প্রকল্প হিসেবে দেওয়া হবে। অর্থাৎ বেকার যুবক যুবতীরা যাতে এই চাকরির পরীক্ষায় আবেদন করতে পারেন এবং তার প্রস্তুতি নিতে পারেন সেই লক্ষ্যেই এই টাকা দেওয়া হবে। এখন অনেকের মধ্যে প্রশ্ন কিভাবে আবেদন করতে হবে? কি কি যোগ্যতা লাগবে? প্রয়োজনীয় নথিপত্র কি কি। বর্তমান সরকারের পক্ষ থেকে কি জানানো হচ্ছে? ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি

বিষয়বস্তু বিবরণ
প্রকল্পের নাম যুবশক্তি
সহায়তার পরিমান৩,০০০ মাসিক
যোগ্যতামাধ্যমিক ও রাজ্যের বাসিন্দা
আবেদন মাধ্যমঅফলাইন ও অনলাইন
বর্তমান অবস্থাএখনো অফিসিয়াল আপডেট নেই

কি কি যোগ্যতা থাকতে হবে :

যুব শক্তি ভরসা কাটে আবেদন করার জন্য প্রার্থীদের বেশ কিছু যোগ্যতা পূরণ করতে হবে যা নিন্মরূপ আলোচিত –

আরও পড়ুন:

সুখবর! ১১০০০+ পদে পঞ্চায়েতে নিয়োগ। জানুন যোগ্যতা ও আবেদন সম্পর্কে বিস্তারিত – WB Gram Panchayet Recruitment 2026

  • প্রথমত প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
  • যে প্রার্থী আবেদন করবেন তার বয়স ন্যূনতম ২১ বছর এবং সর্বাধিক ৪০ বছর বয়স হতে হবে।
  • বর্তমানে কোন চাকরির সঙ্গে যুক্ত থাকলে হবেনা অর্থাৎ বেকার হতে হবে
  • শিক্ষাগত যোগ্যতা হিসেবে কমপক্ষে মাধ্যমিক পাস হতে হবে

কি কি ডকুমেন্টস লাগতে পারে :

যারা এই প্রকল্পের অধীনে আবেদন জানাতে চাই তাদের কি কি ডকুমেন্টস লাগবে তা নিচে আলোচনা করা হলো –

  1. প্রার্থীর মাধ্যমিক পাশ প্রমাণ করতে মাধ্যমিক পরীক্ষার মার্কশীট ও অ্যাডমিট কার্ড
  2. বয়সের প্রমাণপত্র হিসাবে প্রার্থীর জন্ম সার্টিফিকেট কিংবা মাধ্যমিকের এডমিট কার্ড
  3. প্রার্থীর আধার কার্ড এবং ভোটার আইডি কার্ড থাকতে হবে
  4. পরিবারের বার্ষিক আয়ের সার্টিফিকেট বা যাকে আমরা ইনকাম সার্টিফিকেট বলে থাকি
  5. প্রার্থীর পাসপোর্ট সাইজের ছবি লাগবে

কিভাবে এই প্রকল্পের সুবিধা পাবেন :

যে সমস্ত বেকার প্রার্থী রয়েছেন যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে। এক্ষেত্রে বেকার যুবক যুবতীদের একাউন্টে সরাসরি ৩০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে। তবে রাজ্য সরকার ক্ষমতায় আসার পর একের পর এক প্রকল্পের টাকা ডিবিটি এর মাধ্যমে প্রদান করতে শুরু করেছে তাই এক্ষেত্রেও ডিভিডিটির মাধ্যমে টাকা ক্রেডিট হতে পারে।

প্রকল্পের মূল উদ্দেশ্য :

এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো যারা মাধ্যমিক পাস করে রয়েছেন এবং চাকরির প্রস্তুতি নিচ্ছেন এছাড়াও উচ্চশিক্ষায় শিক্ষিত হতে যাচ্ছেন তাদের শিক্ষায় যারা কোন আর্থিক বাধা না হয় সেই কারণেই এই প্রকল্প আনা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে তারা 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন তবে কর্মসংস্থান হওয়া পর্যন্ত এ প্রকল্পের সুবিধা পেতে পারেন। যদিও এখনো পর্যন্ত কতদিন পর্যন্ত এই প্রকল্পের সুবিধা পাবেন তা নির্দিষ্ট করা হয়নি।

আবেদন কিভাবে করতে হয় :

অফলাইনের মাধ্যমে আবেদন –

অফার মাধ্যমে আবেদন করতে প্রার্থীর যে সমস্ত ডকুমেন্টস এর কথা বলা হলো এবং যোগ্যতার কথা বলা হলো সেই সমস্ত ঠিকঠাক থাকতে হবে। এরপর নির্দিষ্ট ক্যাম্প বা ভিডিও অফিস অথবা পঞ্চায়েত অফিসে এই সংক্রান্ত আবেদন ফরম জমা নেওয়া হতে পারে। সেখানে গিয়ে আপনার আবেদনপত্র এবং তার সঙ্গে জরুরি ডকুমেন্টস এর জেরক্স কপি জমা দিয়ে এই প্রকল্পের আওতায় আসতে পারেন।

আরও পড়ুন:

অন্নপূর্ণা সহ ১৫ টি ঘোষণা। রাজ্যজুড়ে খুশীর বার্তা বহন – WB Govt New Announced 2026

অনলাইনের মাধ্যমে আবেদন :

অনলাইনে আবেদন করতে বর্তমান যুব সাথী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট যা যুবশক্তি প্রকল্প হিসেবে পরিবর্তন করা হয়েছে সেখানে গিয়ে আবেদন করতে হবে। তবে অফিসিয়াল ওয়েবসাইটে এখনো পর্যন্ত আবেদন লিংক ওপেন করা হয়নি। সরকার কর্তৃক নির্দেশনা এলেই এই লিংক চালু করা হতে পারে।

বিশেষ ঘোষণা : এখনো পর্যন্ত নতুন সরকার করতে যুবশক্তি প্রকল্পের আবেদন সংক্রান্ত কোনো রকম নোটিশ জারি করা হয়নি। ভবিষ্যতে এই প্রকল্প সম্পর্কে কোনো রকম আপডেট আসলে আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যারা আগ্রহী তারা অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারেন। প্রতিনিয়ত এমন নতুন নতুন আপডেট পেতে আমাদের ওয়েবসাইট রেজাল্ট রেগুলার ভিজিট করতে পারেন।