WB Govt Yuba Sathi Scheme 2026: রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য ভোটের আগে চালু হওয়া অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হল যুব সাথী প্রকল্প। ২০২৬ সালে এই প্রকল্প আবার নতুন করে আলোচনার কেন্দ্র বিন্দু হয়ে দাড়িয়েছে, কারণ অনেক আবেদনকারী এখনও তাদের প্রাপ্য টাকা একাউন্টে পায়নি। এর মধ্যেই বড় প্রশ্ন উঠেছে—এপ্রিল মাসে কি একসাথে দু’মাসের টাকা অ্যাকাউন্টে ঢুকতে পারে নাকি অন্য কিছু?
আজকের এই প্রতিবেদনে আমরা বিস্তারিতভাবে জানবো—নতুন পেমেন্ট আপডেট, দেরির কারণ, আবেদন স্ট্যাটাস চেক করার পদ্ধতি, এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে দেওয়া হল-
সম্পর্কিত পোস্ট
জন্ম সনদ ঘরে বসে অনলাইনে! কীভাবে আবেদন করবেন? দেখুন বিস্তারিত - WB Birth Certificate Online Apply 2026যুব সাথী প্রকল্প কী
আমরা সকলে জানি Juba Sathi Scheme হলো রাজ্য সরকারের একটি আর্থিক সহায়তা প্রকল্প, যার মূল লক্ষ্য বেকার যুবক-যুবতীদের সাময়িক অর্থনৈতিক সহায়তা প্রদান করানো।
এই প্রকল্পের মাধ্যমে—
- প্রতি মাসে ₹১৫০০ টাকা দেওয়া হয়ে থাকে
- টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে (DBT মাধ্যমে) পাঠানো হয়ে থাকে
- রাজ্যের লক্ষ লক্ষ যুবক-যুবতী এই সুবিধার আওতায় আসবেন
এই প্রকল্প বিশেষভাবে তাদের জন্য, যারা এখনও চাকরি পাননি বা বেকার এবং আর্থিকভাবে দুর্বল অবস্থায় রয়েছেন।
কবে থেকে টাকা দেওয়া শুরু হয়েছে
জানা গিয়েছে, সরকারি তথ্য অনুযায়ী, এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে ৭ মার্চ ২০২৬ থেকে। যদিও আগে ১ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল, পরে তা এগিয়ে আনে রাজ্য সরকার।
তবে এক্ষেত্রে সব আবেদনকারী একসাথে টাকা পাচ্ছেন না। বরং—
- এখানে ধাপে ধাপে (batch-wise) টাকা দেওয়া হচ্ছে
- জেলার ভিত্তিতে যাচাই করে পেমেন্ট দেওয়া হচ্ছে
এর ফলে অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, আবার অনেকেই এখনও অপেক্ষায় রয়েছে।
এপ্রিলে কি দু’মাসের টাকা একসাথে আসবে
এখন সবচেয়ে বড় প্রশ্ন—এপ্রিলে কি দু’মাসের টাকা একসাথে পাওয়া সম্ভব?
বর্তমান পরিস্থিতি
- যাদের মার্চ মাসে টাকা আসেনি
- বা যাদের আবেদন দেরিতে approve হয়েছে
তাদের ক্ষেত্রে দু’মাসের টাকা একসাথে আসার সম্ভাবনা তৈরি হয়েছে তবে এখনো তা স্পষ্ট নয়
তবে গুরুত্বপূর্ণ বিষয়
- তবে এই বিষয়ে কোনো অফিসিয়াল বার্তা নেই
- সব আবেদনকারীর ক্ষেত্রে একসাথে টাকা আসবে এমন নিশ্চয়তাও নেই
- এটি সম্পূর্ণ নির্ভর করছে আবেদন যাচাই ও অনুমোদনের ওপর ভিত্তি করে
অর্থাৎ, কিছু ক্ষেত্রে ডাবল পেমেন্ট হতে পারে, কিন্তু এটি সবার জন্য প্রযোজ্য হবে না।
কেন অনেকের টাকা এখনও আসেনি
রিপোর্ট অনুযায়ী অনেক আবেদনকারী সঠিকভাবে ফর্ম জমা দেওয়ার পরেও টাকা পাচ্ছেন না। এর পিছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণও রয়েছে—
জেলা ভিত্তিক যাচাই প্রক্রিয়া
এক্ষেত্রে প্রত্যেক আবেদন জেলা স্তরে যাচাই করা হচ্ছে। এতে সময় লাগছে—
- পরিচয় যাচাই করা হচ্ছে
- চাকরির অবস্থা যাচাই করা
- ডকুমেন্ট যাচাই করা
অফলাইন আবেদনকারীদের দেরি
যারা অফলাইনে আবেদন করেছেন, তাদের ক্ষেত্রে—
- ডেটা আপলোড করতে সময় লাগতে পারে
- যাচাই প্রক্রিয়া ধীরগতিতে হচ্ছে কারন ভোট ঘোষণা হয়েছে
এর ফলে তারা তুলনামূলক বেশি দেরিতে টাকা পাচ্ছেন।
আধার লিঙ্ক ও KYC সমস্যা
DBT পেমেন্ট পেতে হলে—
- ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক থাকতে হয়
- এক্ষেত্রে KYC সম্পূর্ণ থাকতে হবে
- অবশ্যই DBT সার্ভিস চালু থাকতে হবে
তবে এগুলির কোনো সমস্যা থাকলে টাকা আটকে যেতে পারে।
ডকুমেন্ট সংক্রান্ত ভুল
অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে—
- Self-attested ডকুমেন্ট না দিলে
- ভুল তথ্য দিলে
- অসম্পূর্ণ আবেদন করলে
যদিও এক্ষেত্রে শুধুমাত্র self-attestation না থাকাই একমাত্র কারণ নয়, তবুও ডকুমেন্টে ভুল থাকলেও সমস্যা হতে পারে।
কীভাবে টাকা পাঠানো হচ্ছে
এই প্রকল্পের টাকা Direct Benefit Transfer (DBT) পদ্ধতিতে দেওয়া হচ্ছে।
পেমেন্ট প্রক্রিয়া
- আবেদন জমা দেওয়া
- ডকুমেন্ট যাচাই করা
- অনুমোদন দেওয়া
- ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা
এর ফলে—
- কোনো মধ্যস্থতাকারী নেই
- স্বচ্ছতা বজায় রাখা যায়
- দ্রুত টাকা পৌঁছানো সম্ভব
কারা দ্রুত টাকা পাচ্ছেন
বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে—
- এক্ষেত্রে অনলাইনে আবেদনকারীরা দ্রুত টাকা পাচ্ছেন
- যাদের ডকুমেন্ট সম্পূর্ণ ও সঠিক আছে
- যাদের তথ্য আগে থেকেই সিস্টেমে ছিল তারা
তাদের পেমেন্ট তুলনামূলক দ্রুত হচ্ছে।
আবেদন স্ট্যাটাস কীভাবে চেক করবেন
আপনি খুব সহজেই নিজের আবেদন স্ট্যাটাস অনলাইনে চেক করতে পারবেন।
ধাপগুলি
- অফিসিয়াল ওয়েবসাইটে যেতে
- “Application Status” অপশন নির্বাচন করতে হবে
- আবেদন নম্বর বা মোবাইল নম্বর দিন
- ক্যাপচা কোড পূরণ করতে হবে
- সাবমিট করতে হবে
সম্ভাব্য স্ট্যাটাস
- Application Received
- Under Verification
- Approved
- Rejected
নির্বাচন আচরণবিধির প্রভাব
বর্তমানে নির্বাচনের কারণে Model Code of Conduct চালু রয়েছে। এর ফলে—
- সরকারি কাজ কিছুটা ধীরগতিতে চলছে
- BDO অফিসের কাজ ব্যাহত রয়েছে
- অনেক ফাইল অনুমোদনের কাজ দেরি হচ্ছে
এই কারণেও অনেকের টাকা পেতে দেরি হচ্ছে।
টাকা না পেলে কী করবেন
যদি এখনও টাকা না পান, তাহলে—
ব্যাঙ্ক চেক করতে পারেন
- আধার লিঙ্ক আছে কিনা
- KYC সম্পূর্ণ কিনা যাচাই করা
- DBT চালু আছে কিনা
স্ট্যাটাস চেক করতে হবে
- আবেদন approve হয়েছে কিনা দেখে নিতে পারেন
স্থানীয় অফিসে যোগাযোগ করুন
- BDO অফিস যেতে পারেন
- জেলা প্রশাসনিক দপ্তর
ধৈর্য ধরতে হবে
যেহেতু ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে, তাই কিছুটা সময় লাগতেই পারে কিছুদিন অপেক্ষা করুন।
যোগ্যতার শর্ত
| বিষয় বস্তু | শর্ত |
|---|---|
| বয়স | ২১–৪০ বছর |
| বসবাস | পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা |
| অবস্থা | বেকার |
| ব্যাঙ্ক অ্যাকাউন্ট | আধার লিঙ্ক বাধ্যতামূলক থাকতে |
গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে
- ৭ মার্চ ২০২৬ থেকে টাকা দেওয়া শুরু হয়েছে
- ধাপে ধাপে পেমেন্ট চলছে তাই অপেক্ষা করুন
- অনেকের এখনও টাকা আসেনি
- কিছু ক্ষেত্রে এপ্রিলে দু’মাসের টাকা একসাথে আসতে পারে বলে শোনা যাচ্ছে তবে অফিসিয়াল আপডেট না
- ডকুমেন্ট ও যাচাইয়ের ওপর নির্ভর করছে পেমেন্ট
তাই একথা বলায় বাহুল্য যে, Yuva Sathi Scheme বর্তমানে রাজ্যের বেকার যুবকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়ক প্রকল্প হতে চলেছে। যদিও পেমেন্ট নিয়ে কিছু সমস্যা হচ্ছে ও দেরি দেখা যাচ্ছে, তবে অধিকাংশ ক্ষেত্রেই এটি সাময়িক প্রক্রিয়া হতে চলেছে।
তবক যাদের টাকা এখনও আসেনি, তাদের আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই এই মুহুর্তে। এক্ষেত্রে সঠিক ডকুমেন্ট ও ব্যাঙ্ক তথ্য থাকলে খুব শীঘ্রই টাকা অ্যাকাউন্টে পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে।
নির্বাচনের প্রভাব কেটে গেলে এবং যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হলে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই অধিকাংশ আবেদনকারীর টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Aitpune is a experience content writer in various niches. I have 5 years experience in the field of content writing specially Bengali language. But i also work in English. So if any error done by me please forgive me.Thank You








