WB Panchayet Certificate Online: সমস্ত পরিষেবা দিনে দিনে ডিজিটাল হচ্ছে ঠিক একই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার ও তার পরিষেবা কে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ডিজিটাল পদ্ধতি আবিষ্কার করেছেন। এই ডিজিটাল পদ্ধতিতে এতদিন ধরে যেখানে লাইনের পর লাইন দাঁড়িয়ে আপনাকে পঞ্চায়েতের বিভিন্ন সার্টিফিকেট নিতে হতো এবার আপনি ঘরে বসেই এক মিনিটেই আপনার পঞ্চায়েত সার্টিফিকেট এর জন্য আবেদন এবং হাতে পেতে পারেন। রাজ্য সরকারের এই পদক্ষেপকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন।

 

সম্পর্কিত পোস্ট

সুখবর! কৃষক বন্ধু যুবসাথী প্রকল্পে বৈধ! এবার সকলেি টাকা পেতে চলেছে - WB Yuva Sathi Scheme 2026

এখন থেকে আপনি আপনার পরিবারের সকলের জন্য যেকোনো ধরনের পঞ্চায়েত সার্টিফিকেট অনলাইনে মাধ্যমে করতে পারবেন শুধুমাত্র কয়েকটি পদ্ধতি অবলম্বন করে। আজকের এই প্রতিবেদনে এই সংক্রান্ত আরো বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি

কোন পোর্টালে গিয়ে আবেদন করবেন?

রাজ্যের গ্রাম পঞ্চায়েত এলাকায় বসবাসকারী নাগরিকরা WBPMS পোর্টালের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। এই পোর্টালটি পঞ্চায়েত সংক্রান্ত একাধিক ডিজিটাল পরিষেবা প্রদান করে থাকে।

এক্ষেত্রে কোন কোন সার্টিফিকেট পাওয়া যাবে?

১. প্রথমত ইনকাম সার্টিফিকেট
২. রেসিডেন্সিয়াল বা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট থাকতে হবে

বিচেষ করে, এই দুই নথিই বিভিন্ন সরকারি স্কিম, শিক্ষা প্রতিষ্ঠান, স্কলারশিপ, কাস্ট সার্টিফিকেট, এবং অন্যান্য প্রশাসনিক কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।

এখানে আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে?

অবশ্যই আবেদন করার আগে নিচের নথিগুলি প্রস্তুত রাখতে হবে। এগুলি সব ডকুমেন্ট স্ক্যান করে বা স্পষ্ট ছবি তুলে আপলোড করতে হতে পারে যদি প্রয়োজন হয়।

১. রঙিন পাসপোর্ট সাইজ ছবি যা সাম্প্রতিক হতে হবে।
২. ভোটার কার্ড থাকতে হবে
৩. আধার কার্ড থাকতে হবে
৪. পঞ্চায়েত মেম্বার নির্ধারিত ফরম্যাট (যদি প্রযোজ্য হয়) থাকা

তবে  এক্ষেত্রে ডকুমেন্ট আপলোড করার সময় ফাইলের সাইজ নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে হবে। অস্পষ্ট বা ভুল ফাইল আপলোড করলে আবেদন বাতিলও হতে পারে।

ধাপে ধাপে আবেদন করার পদ্ধতি দেখেনিন

ধাপ ১: পোর্টালে প্রবেশ

প্রথমে WBPMS পোর্টালে যেতে হবে। সেখানে ‘Citizen Corner’ অপশনে ক্লিক করতে হবে।

ধাপ ২: লগইন প্রক্রিয়া

নিজের মোবাইল নম্বর দিয়ে ওটিপি ভেরিফিকেশন করে নিতে হবে। ওটিপি সঠিকভাবে প্রবেশ করালে লগইন সম্পন্ন হয়ে যাবে।

ধাপ ৩: স্থান নির্বাচন

নিজের জেলা, ব্লক এবং গ্রাম পঞ্চায়েত নির্বাচন করতে হবে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট সংসদ নম্বর উল্লেখ করতে হবে।

ধাপ ৪: ব্যক্তিগত তথ্য পূরণ

আবেদনকারীর নাম, অভিভাবকের নাম এবং সম্পূর্ণ ঠিকানা সঠিকভাবে লিখতে হবে। ভুল তথ্য দিলে সার্টিফিকেট ইস্যুতে সমস্যা হতে পারে বলে জানা যায়।

ধাপ ৫: সার্টিফিকেট নির্বাচন প্রক্রিয়া

ইনকাম সার্টিফিকেট অথবা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট—যেটি প্রয়োজন সেটি নির্বাচন করতে হবে।

ধাপ ৬: ডকুমেন্ট আপলোড প্রক্রিয়া

স্ক্যান করা নথিগুলি নির্দিষ্ট জায়গায় আপলোড করতে হবে। সব ফাইল পরিষ্কার এবং সঠিক কিনা যাচাই করে নিতে হবে।

ধাপ ৭: আবেদন জমা

সব তথ্য যাচাই করার পর ‘Submit’ বাটনে ক্লিক করতে হবে।

আবেদন জমার পর কী করবেন?

এরপর যখন আবেদনপত্র জমা হয়ে যাবে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হতে পারে এক্ষেত্রে সর্বাধিক ২৪ ঘন্টার মধ্যে এই প্রক্রিয়া বা এর আবেদন গ্রহণ করা হয় এবং আবেদন পত্রটি আপনি গ্রহণ বা ডাউনলোড করতে পারবেন। তবে কিছু কিছু ক্ষেত্রে সঙ্গে সঙ্গেই এই বাসিন্দা কিংবা অন্যান্য সার্টিফিকেট পেয়ে যেতে পারেন যদি ওই সময় গ্রাম পঞ্চায়েত প্রধান উপস্থিত থাকেন অথবা অনলাইনে রিভিউ করে থাকেন।

আরও পড়ুন

৫০ হাজার স্কলারশিপ! একবার আবেদন করলে বছরে সুযোগ, পশ্চিমবঙ্গের হলে দেখুন - GP Birla Schoolarship 2026

By Aitpune

Aitpune is a experience content writer in various niches. I have 5 years experience in the field of content writing specially Bengali language. But i also work in English. So if any error done by me please forgive me.Thank You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *