
অবশেষে রাজ্যে সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা ভান্ডার চালু হয়ে গেল। আজ বুধবার পর্যন্ত যারা আবেদন জমা করেছিলেন তারা একাউন্টে টাকা পাওয়া শুরু করে দিয়েছে। অনেকেই জানতে চান তারা যে আবেদন করলো, আবেদন হলো কিনা কীভাবে বুঝবো। এর জন্য আপনার স্ট্যাটাস দেখা খুবই জরুরি। তাহলে কীভাবে চেক করবেন। আসুন আমরা আজকের প্রতিবেদনে জেনে নিব।
আজ বুধবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের শুধু উদ্ভোদন হয়ে গেল। উদ্ভোদনের দিন রাজ্যের প্রতিটি ব্লক, পুরসভা, কলকাতা পুরনিগম এলাকা থেকে মোট ১০০ জন নির্বাচিত উপভোক্তাকে অনুমোদন পত তুলে দেওয়া হল। সবমিলিয়ে প্রত্যেক জায়গায় আনুষ্ঠানিক ভাবে শুরু করা হল এই প্রকল্প।
অবশেষে বিজেপি সরকার ক্ষমতায় এসে প্রথম প্রতিশ্রুতি মাসে ৩০০০ টাকা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সূচনা করে ফেলল। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অবশেষে পূরণ করা হলো এতে অনেকেই খুশি।
ইতিমধ্যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমে আবেদন করার পোর্টাল খুলে দেওয়া হয়েছে। যারা ঘরে বসে অনলাইন মাধ্যমে আবেদন করতে চান তারা রাজ্য সরকারের সোশ্যাল রেজিস্ট্রি এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে নিজের নাম নথিভুক্ত করতে পারেন। অথবা নির্দিষ্ট ক্যাম্পে গিয়ে আপনার ডকুমেন্ট জমা করে অফলাইন এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন করতে অবশ্যই মহিলা প্রার্থী হতে হবে এবং তার বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে থাকতে হবে। যে সমস্ত মহিলারা এর আগে লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা পেতেন তারাও আবেদন করতে পারবেন অথবা নতুন করে যারা ২৫ বছর বয়সের হয়েছে তারাও এক্ষেত্রে আবেদন করতে পারবেন।
এরপর যারা আবেদন করে ফেলবেন তাদের তথ্য যাচাই করা হবে এবং সব ঠিকঠাক থাকলে তাদের আবেদনপত্রকে মঞ্জুর করে নাম নথিভুক্ত করা হবে। একবার এই নাম নথিভুক্ত হলে আপনি প্রতি মাসে ঘরে বসে ৩০০০ টাকা করে পেয়ে থাকবেন।
এদিকে সরকার কর্তৃক জানানো হয় এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৯০ পর্যন্ত। একজন থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগামী তিন মাস পর্যন্ত তারা আবেদন করতে পারবেন। ধাপে ধাপে এই প্রকল্পে আবেদন গ্রহণ হবে এবং ধাপে ধাপেই টাকা ছাড়া হবে।
এবার অনেকের মধ্যে প্রশ্ন আপনার আবেদন ঠিকঠাকভাবে হলো কিনা বা আবেদনের স্ট্যাটাস কি। এর জন্য আপনাকে সোশ্যাল সিকিউরিটি ( Social Security) এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।সেখানে গিয়ে একটি অপশন দেখতে পাবেন ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। সেখানে আধার নম্বর অথবা মোবাইল নম্বর কিংবা আবেদন নম্বর দিয়ে আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন।
