অন্নপূর্ণা ভান্ডার নিয়ে অনেকের মধ্যে অনেক রকম প্রশ্ন তৈরি হচ্ছে। তার মধ্যে সবথেকে বড় প্রশ্ন হলো কিভাবে সঠিক পদ্ধতিতে আবেদন করা যায়। এমনকি এই প্রকল্পের টাকা কবে থেকে একাউন্টে ঢুকতে পারে। এই সমস্ত প্রশ্ন নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন উত্তর পাওয়া যাচ্ছে তবে আজকের এই প্রতিবেদনে আমরা এ সংক্রান্ত বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। আপনি যদি একজন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের উপভোক্তা হয়ে থাকেন তাহলে শেষ পর্যন্ত পড়ুন বিস্তারিত জানতে।WB Annapurna Payment Date 2026

অন্নপূর্ণা ভান্ডার মাস গেলে ৩,০০০ টাকা

অন্নপূর্ণা ভান্ডার রাজ্য সরকারের বর্তমানে মাস্টার স্ট্রোক একটি প্রকল্প। কেননা এই প্রকল্পের মাধ্যমে আগের সরকারও খুবই চর্চায় এসেছিল এবং বর্তমান সরকারও চর্চায় রয়েছেন। বিশেষ করে বর্তমান সরকারের যেখানে টাকা দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছে। আগে যেখানে লক্ষীর ভান্ডার প্রকল্পে প্রতি মাসে ১৫০০ টাকা দেওয়া শুরু করা হয়েছিল এবার তার বৃদ্ধি করে তিন হাজার টাকা করা হচ্ছে। এদিকে আবেদন নিয়ে সাধারণ মানুষের লাইনও দেখা যাচ্ছে।

অন্নপূর্ণা ভান্ডার শুরু অনলাইন-অফলাইন আবেদন। মাসে ৩,০০০ পেতে এই কাজ করুণ। Annapurna Yojana Criteria and Apply2026

অন্নপূর্ণায় আবেদন বহু প্রার্থীর

সব মিলিয়ে অনেকেই আবেদন করে ফেলেছেন তবে বহু প্রার্থী এখনো পর্যন্ত আবেদন করেননি। যারা আবেদন করে ফেলেছেন তাদের মাথায় একটাই প্রশ্ন কবে নাগাদ একাউন্টে এই টাকা ঢুকতে পারে। আবার যারা এখনো পর্যন্ত আবেদন করেননি তারা ভাবছেন কিভাবে ১৫০০ টাকা পাবেন। তবে এই বিষয়টি স্পষ্ট করে দিই যারা অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করে দিবেন এবং তাদের আবেদন সাকসেস হবে তাহলে প্রতিমাসে ৩০০০ টাকা পেতে শুরু করবেন। কিন্তু যারা আবেদন এখনো করতে পারেননি তারা আগের মত প্রতিমাসে ১৫০০ টাকা আগামী ৯০ দিন পর্যন্ত অর্থাৎ তিন মাস পাবেন।

১৫০০ মাসে৯০ দিন বা তিন মাস (যদি অন্নপূর্ণা আবেদন না করেন) 
৩০০০ মাসেঅন্নপূর্ণা আবেদন হলে

কবে নাগাদ টাকা ক্রেডিট হবে

যদি আপনি ঠিকঠাক ভাবে অন্নপূর্ণা ভাণ্ডারে ফর্ম পূরণ করেন এবং যথাযথ তথ্য দেন তাহলে চলতি মাসে অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা আপনার একাউন্টে ক্রেডিট হয়ে যাবে। তবে এই টাকা ক্রেডিট হওয়ার কিছু নিয়ম রয়েছে। অর্থাৎ যেদিন টাকা ক্রেডিট শুরু হবে তার আগে যত আবেদন জমা পড়বে সেই আবেদন গুলিতে টাকা ক্রেডিট হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু যারা পরে আবেদন করবেন অর্থাৎ টাকা দেওয়া শুরু হলে আবেদন করবেন তাদের পরবর্তী মাসে টাকা ক্রেডিট হওয়ার সম্ভাবনা বেশি।

এই ভুল করলেই বাতিল অন্নপূর্ণা ফর্ম। অনেকেই জানেন। এই তথ্য মিস করবেন না। WB Annapurna Bhandar

৩ জুন থেকে একাউন্টে ঢুকতে পারে টাকা

গত কয়েকদিন আগে রাজ্য সরকার কর্তৃক জানানো হয়েছিল বুধবার ৩ জুন থেকে এই অন্নপূর্ণা ভাণ্ডারে টাকার একাউন্টে ক্রেডিট করা শুরু হবে। অর্থাৎ বুধবার ৩ জুন আগে যে সমস্ত উপভোক্তার আবেদন করে ফেলেছেন তাদের একাউন্টে টাকা ক্রেডিট হওয়ার সম্ভাবনা প্রবল। তবে যারা বুধবার ৩ জুন পরে আবেদন করবেন তারা কবে থেকে টাকা পেতে পারেন সে বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট ধারনা নেই। তবে পরের মাস থেকে তারা টাকা পাবেন।

সবমিলিয়ে দেখার বিষয় বুধবার ৩ জুন থেকে কারা টাকা পাচ্ছেন আর কারা পাচ্ছেন না। তবে এই বিষয়টি আরও স্পষ্ট হবে ৪ জুন থেকে। যখন পাবলিকের কাছ থেকে তথ্য পাওয়া যাবে।

আবেদনের সময়টাকা ঢোকার সম্ভাবনা 
৩ জুনের আগে ৩ জুন বা তার পর
৩ জুনের পরে পরের মাস সম্ভাবনা বেশি

এরকম নতুন নতুন আপডেট পেতে আমাদের সঙ্গে জুরে থাকতে পারেন। আমরা নিত্য নতুন বিভিন্ন ধরনের আপডেট নিয়ে আলোচনা করি। সাথে থাকুন আপডেট থাকুন।

By Arman

আমি দীর্ঘ পাঁচ বছর ধরে কন্টেন্ট রাইটিং এর কাজ করছি। বিশেষ করে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প ও এই সংক্রান্ত বিভিন্ন ধরনের খবর লিখে থাকি।