
PM Mudra Yojana Details 2026: রাজ্য নতুন সরকার বসতে না বসতে একের পর এক কেন্দ্রের প্রকল্পগুলিকে চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। আবার কেন্দ্রের এক বিশেষ প্রকল্প এর চালু করা নির্দেশ দেওয়া হয়েছে এমনটাই জানা যাচ্ছে। সব থেকে বড় কথা হলো এই প্রকল্পের মাধ্যমে আপনি আবেদন করলে ৫০ হাজার থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত অনায়াসে সরকারি সহায়তা পেতে পারেন। আজকের প্রতিবেদনে জানবো কিভাবে এই যোজনা সুবিধা পাবেন? কিভাবেই বা আবেদন করতে হবে –
আজকের এই প্রতিবেদনে কেন্দ্র সরকারের যে স্কিম সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি তার নাম হলো প্রধানমন্ত্রী মুদ্রা লোন যোজনা। এই যোজনার মাধ্যমে সরকার কর্তৃক সর্বাধিক ১০ লক্ষ টাকা পর্যন্ত কোনরকম গ্যারান্টি ছাড়াই লোনের সুবিধা দেওয়া হয়ে থাকে। ভারতের যে কোন প্রান্ত থেকে এই সুবিধা নিতে পারেন। আসুন তাহলে এই যোজনার সম্পর্কে ধাপে ধাপে বিস্তারিত জেনে নেওয়া যাক –
এই লোন পেয়ে গেলে সুদের হার কেমন?
প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা অধীনে নির্দিষ্ট সুদের হার নেই। এখানে বিভিন্ন ব্যাংকগুলি মুদ্রা লোনের জন্য বিভিন্ন ধরনের সুদের হার নির্ধারণ করেন। তবে এক্ষেত্রে ন্যূনতম সুদের হার ১২% হয়ে থাকে। সব থেকে বড় কথা হলো এখানে কোনরকম গ্যারান্টার লাগেনা।
কি কি ধরনের লোন পাওয়ার যায় :
এক্ষেত্রে আবেদন করতে গেলে আপনাকে জেনে রাখা ভালো মোট তিন ধরনের ঋণের সুবিধা দেওয়া হয় প্রধানমন্ত্রী মুদ্রা লোন যোজনার মাধ্যমে। প্রথম ধাপে এখানে শিশু ঋণ দেওয়া হয়। যা প্রায় ৫০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। এছাড়াও দ্বিতীয় পর্যায়ে কিশোর ঋণ দেওয়া হয়ে থাকে। এখানে সর্বাধিক ৫০ হাজার থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়ে থাকে। তৃতীয় ধাপে তরুণ ঋণ দেওয়া হয়ে থাকে। এখানে ৫ লক্ষ থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণের সুবিধা থাকে।
কারা এই সুবিধা পাবেন বা যোগ্যতা কি লাগবে :
প্রথমত এই সুবিধা নিতে গেলে আপনাকে ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়াও আপনাকে একজন ছোট ব্যবসায়ী কিংবা মাঝারি ব্যবসায়ী হতে হবে। ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে এই ধরনের ঋণ দেওয়া হয়ে থাকে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে বিভিন্ন ধরনের দোকানদার, অথবা কোন রকমের খাদ্য পরিষেবা ইউনিট তৈরি করবেন, কোন প্রক্রিয়াকরণ ইউনিট, কোন মেশিনের মাধ্যমে কাজ, কোন কিছু নতুন উৎপাদন ও অন্যান্য ধরনের বিভিন্ন ছোট ব্যবসা কিন্তু মাঝারি ব্যবসায়ী হলে এ সুবিধা নিতে পারেন।
কিভাবে এবং কোথা থেকে এই ঋণ নিতে পারবেন?
আপনি এড়িয়ে নিতে পারবেন বিভিন্ন ধরনের সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক, গ্রামীণ ব্যাংক সমবায় ব্যাংক সহ বিদেশি ব্যাংক থেকে এই সুবিধা নিতে পারেন। এছাড়া বিভিন্ন ধরনের মাইক্রো ফাইনান্স বা অন্যান্য ধরনের নন ব্যাংকিং আর্থিক সংস্থার সঙ্গে যোগাযোগ করে এই ধরনের সুবিধা নিতে পারেন।
ঋণ নিতে কিভাবে আবেদন করতে হবে :
যদি আপনি এই ঋণ নিতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনাকে ভিজিট করতে হবে পিএম মুদ্রা এর অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে কি আপনাকে সর্বপ্রথম একটি আবেদন ফ্রম ডাউনলোড করতে হবে। এরপর সব তথ্য গুলি নির্ভুলভাবে পূরণ করতে হবে। প্রয়োজনীয় বিভিন্ন নথিপত্র আপলোড করতে হবে। সব ঠিকঠাকভাবে পূরণ করার পর ব্যাংক ব্রাঞ্চ ম্যানেজার আপনার সঙ্গে লোন বা কাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে পারেন। এরপর সব ঠিকঠাক থাকলে আপনাকে এই লোনের সুবিধা দেওয়া হয়ে থাকবে।
★ আবেদন করার পূর্বে এই সংক্রান্ত বিস্তারিত জেনে তারপর পদক্ষেপ নিবেন।