প্রধানমন্ত্রী আবাস সার্ভে নিজেই করুন। এই কাজ করলে পেতে পারেন ১ লক্ষ ৩০ হাজার। দেখুন বিস্তারিত – PM Awas Yojana new Update

PM Awas Yojana new Update

PM Awas Yojana new Update: এবার রাজ্যে নতুন সরকার বুঝতে না বুঝতে একের পর এক সুখবর আসতে শুরু করেছে বাংলা মাসের জন্য। বিশেষ করে দীর্ঘদিন ধরে বন্ধ থাকার কেন্দ্রের বিভিন্ন প্রকল্প নিয়ে ফের নতুন করে নতুন নতুন আপডেট আসা শুরু করেছে।বিশেষ করে কেন্দ্র সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে ফের সার্ভের কাজ শুরু হয়েছে। এবার একটি ছোট্ট কাজ করে আপনি এই প্রকল্পের আওতায় আসতে পারবেন খুব সহজেই। আজকের এই প্রতিবেদনে জানবো কিভাবে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা অতি সহজেই পেতে পারেন।

ইতিমধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা ২০২৪ সালের সমীক্ষার কাজ শুরু করেছে বাড়ি বাড়ি গিয়ে। প্রায় ৬ হাজার বের বেশি সমীক্ষক ইতিমধ্যে এই কাজে এর সঙ্গে যুক্ত রয়েছেন বলে জানা যায়। প্লে স্টোর থেকে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই সার্ভের কাজ শুরু হয়েছে। তবে যদি আপনার বাড়িতে কোন সরকারি আধিকারিক সার্ভে করতে না আসেন তবে নিজে থেকেই আপনি সার্ভে করতে পারবেন।

যারা নিজে থেকে আবাস যোজনা ২০২৪ এর সার্ভের কাজ করতে চান তাদের প্রথমত একটি স্মার্ট ফোন থাকতে হবে। স্মার্টফোন দিয়ে সর্বপ্রথম প্লে স্টোর থেকে একটি এপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। এই অ্যাপ্লিকেশনটির নাম হল আবাস প্লাস ২০২৪।

আরও পড়ুন:

আয়ুষ্মান ভারত কার্ড পাবেন কিনা? যোগ্যতা যাচাই কয়েক সেকেন্ডে। দেখুন কীভাবে সুবিধা পাবেন – Ayushman Bharat Card Eligibility Check

আপনি যখন আবাস প্লাস ২০২৪ এই অ্যাপ্লিকেশনটি মোবাইলে ইন্সটল করে নিবেন তখন যোগ্য ব্যক্তিরা আবাস যোজনার বাড়ির জন্য আবেদন করতে পরিচয় পত্র ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে পারেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। উপর আপনাকে আধার ভিত্তিক ফেস রিকগনাইজেশন পদ্ধতিতে ইকেওয়াইসি করে নিতে হবে।

যদিও এর সার্ভের কাজ শুরু করা হয় ৪ জুন ২০২৬ তারিখ থেকে তবে জানা যায় আগামী দু মাস পর্যন্ত এর সার্ভের কাজ চালু থাকবে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে সমীক্ষক পৌছাতে কিছুটা সময় নিলেই এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। যদি আপনি নিজে ঘরে বসে এই সমীক্ষার কাজ সেরে ফেলেন তাহলে অতি সহজেই এই যোজনার আওতায় আপনি আসতে পারেন। তবে অবশ্যই আপনাকে সঠিক পদ্ধতি অবলম্বন করতে হবে।

সরকারের এমন আপডেট আসার পিছনে কারণ হলো বিগত সরকারের আমলে বহু অঞ্চলে সমীক্ষকরা পৌঁছাতেই পারেননি, এমনটাই নানা জায়গায় অভিযোগ পাওয়া যায়। এর পাশাপাশি রাজনৈতিক বিভিন্ন কারণে যদি সমীক্ষক দল আপনার কাছে পৌঁছতে না পারে থাকেন তাহলে সমলায়ন করে আবেদন জমা দিতে পারেন আবেদনকারীরা। তবে নিজের থেকে সার্ভে করলে প্রশাসন একেবারেই শেষের দিকে আপনাকে যাচাই করে এই প্রকল্পের আওতায় আসতে পারবেন কিনা তা সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেবেন।

আমরা সকলে জানি প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প কেবল তাদেরই জন্য যাদের থাকার জন্য পাকা ঘর নেই। অথবা আর্থিক কারণেই তারা পাকা ঘর দিতে পারেননি তাদের জন্য সরকার কর্তৃক পরিবার পিছু এক লক্ষ তিরিশ হাজার টাকা আর্থিক সাহায্য দিয়ে ঘর তৈরি করতে সহায়তা করবেন। মোট ১ লক্ষ ৩০ হাজার টাকা দেওয়া হবে। তবে এই টাকা একবারে পাওয়া যাবে না। তিন কিস্তিতে এই টাকা হাতে পাবেন।

আরও পড়ুন:

সুখবর! ১১০০০+ পদে পঞ্চায়েতে নিয়োগ। জানুন যোগ্যতা ও আবেদন সম্পর্কে বিস্তারিত – WB Gram Panchayet Recruitment 2026

প্রথম কিস্তিতে ৬০ হাজার টাকা দেওয়া হবে এবং দ্বিতীয় কিস্তিতেও ৬০ হাজার টাকা দেওয়া হয়। শেষে আরো ১০ হাজার টাকা দিয়ে সম্পূর্ণ বাড়ি তৈরি করতে হয়। শেষে যখন বাড়ির তৈরি করার কাজ শেষ হয়ে যায় তখন সেই বাড়ির ছবি তুলে প্রশাসনকে দিতে হয় এবং এই ছবিগুলি পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন মন্ত্রকের কাছে পৌঁছে যাই।