WB Govt Yuba Sathi Scheme Update: আপনি কি যুব সাথী প্রকল্পে আবেদন করেছেন? ইতিমধ্যেই আপনি কি পেমেন্ট পেয়েছেন অথবা অনেকে আছেন প্রেমেন্ট পাননি? আজকের এই প্রতিবেদন সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।আজকের এই প্রতিবেদনে আমরা যুব সাথী পেমেন্ট সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করতে যাচ্ছি। যারা ইতিমধ্যে যুব সাথী পেমেন্ট পেয়েছেন তাদের জন্য অবশ্যই সাধুবাদ রয়েছে তবে যারা এখনো পাননি তাদের জন্যও কিন্তু খারাপ খবর নেই। কারণ সুত্র আমার উপর জানা যাচ্ছে যে তারা সকলেই একই মানের পেমেন্ট পেতে চলেছেন অর্থাৎ যারা এখনো পাননি তারা একসঙ্গে পাবেন এবং যারা পেয়ে গেছেন তারা দ্বিতীয় মাসেরও পেমেন্ট পেতে পারেন।
মোটকথা যেহেতু সকলেই একসঙ্গে আবেদন করেছেন এবং এই প্রকল্পের সূচনা হয়েছে একসঙ্গে তাই সকলের মধ্যে সমতা নাই হলো এই প্রকল্পের অন্যতম লক্ষ্য। যদিও প্রশাসনের কারণেই অনেকের পেমেন্ট আটকে রয়েছে তাই সাধারণ উপভোক্তা এখানে কোনভাবেই পিছিয়ে না থাকাই হল সাধারণ কথা। আরো শেষ পর্যন্ত পড়ুন এই সংক্রান্ত রথ বিস্তারিত আলোচনা করা হচ্ছে –
সম্পর্কিত পোস্ট
মহিলাদের ১ লক্ষ আয়! কেন্দ্র সরকারের এই প্রকল্পে নাম লিখুন এখনই - Central Government Scheme for Womenচলুন জেনে নেওয়া যাক যুব সাথী প্রকল্পের মূল তথ্য
| বিষয়বস্তু | বিস্তারিত তথ্য |
|---|---|
| প্রকল্পের নাম কি | যুব সাথী (Yuva Sathi) |
| মাসিক ভাতার পরিমাণ | ১,৫০০ টাকা মাসে |
| যোগ্য বয়সসীমা | ২১ থেকে ৪০ বছর |
| যোগ্যতা | মাধ্যমিক পাস বেকার যুবক-যুবতীদের জন্য |
| টাকা পাঠানো শুরু | ৭ মার্চ ২০২৬ থেকে |
| মোট আবেদনকারী | প্রায় ৯০ লক্ষ প্রার্থী |
| অফিসিয়াল ওয়েবসাইট | yubasathi.wb.gov.in |
| হেল্পলাইন (WhatsApp) | 6292248888 |
প্রকল্পটি আসলে কী? প্রেক্ষাপট জানুন
চলতি বছর ফেব্রুয়ারি মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যুব সাথী প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করা হয়। রাজ্যের ২১ থেকে ৪০ বছর বয়সী মাধ্যমিক পাস বেকার যুবক যুবতীদের প্রতি মাসে ১,৫০০ টাকা করে ভাতা দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য করা হয়।
সরকারি হিসেবে প্রায় ৯০ লক্ষ আবেদনকারী আবেদন করেছেন। আর তাদের মধ্যে যোগ্য প্রার্থীদের অ্যাকাউন্টে ৭ মার্চ থেকেই টাকা পাঠানো শুরু হয়েছে। ইতিমধ্যে বহু মানুষ টাকা পেয়েও গেছেন। কিন্তু এখনো অনেকে পাননি — এবং এটা নিয়েই তৈরি হয়েছে নানা বিভ্রান্তি।
কারা টাকা আগে পেয়েছেন? কাদের দেরি হচ্ছে?
এই প্রশ্নের উত্তর জানতে হলে আবেদনের দুটো পদ্ধতির পার্থক্যটাও জানতে হবে।
| আবেদনের ধরন কেমন | পরিস্থিতি |
|---|---|
| অনলাইন পোর্টালে আবেদন | তথ্য যাচাই দ্রুত সম্পন্ন, বেশিরভাগই টাকা পেয়ে গেছেন |
| ক্যাম্পে অফলাইনে ফর্ম জমা | ম্যানুয়াল ডেটা এন্ট্রির কারণে কিছুটা দেরি হয়েছে |
বিশেষ করে যারা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট yubasathi.wb.gov.in-এর মাধ্যমে আবেদন করেছিলেন, তাদের তথ্য ডিজিটাল সিস্টেমে থাকায় যাচাই প্রক্রিয়া অনেক দ্রুত শেষ করা হয়েছে। তাই এই দলের বেশিরভাগ আবেদনকারীই ইতিমধ্যে টাকা একাউন্টে পেয়ে গেছেন।
যদি দেখা যায় যারা বিভিন্ন ক্যাম্পে গিয়ে অফলাইনে ফর্ম জমা দিয়েছিলেন, তাদের সেই কাগজের তথ্য এখন একে একে কম্পিউটারে এন্ট্রির কাজ হচ্ছে। প্রায় ৯০ লক্ষ আবেদনকারীর এই বিপুল পরিমাণ ডেটা প্রক্রিয়া করতে সময় লাগায় স্বাভাবিক। তাই অফলাইন আবেদনকারীরা একটু পরে হলেও টাকা পাবেন।
তবে কোন কারণে টাকা আটকে যেতে পারে?
এক্ষেত্রে শুধু আবেদনের ধরনই নয়, আরও কিছু কারণে অনেকের টাকা আটকে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। নিচের কারণগুলো একবার মিলিয়ে দেখে নিবেন।
| সমস্যা | সমাধান |
|---|---|
| ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না থাকা | ব্যাঙ্কে গিয়ে আধার সিডিং করিয়ে নিন |
| DBT (Direct Benefit Transfer) সক্রিয় না থাকা | ব্যাঙ্কে গিয়ে DBT চালু করিয়ে নিন |
| অনেকের সেলফ অ্যাটেস্টেড নথি জমা দেওয়া হয়নি | সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করতে পারেন |
| ছবির সাইজ বা ফরম্যাট ভুল থাকা | ভেরিফিকেশন স্ট্যাটাস চেক করতে পারেন |
| আগে থেকেই লক্ষ্মীর ভাণ্ডার বা কৃষক বন্ধুর টাকা পাচ্ছেন | এই প্রকল্পে যোগ্য নাও হতে পারেন |
তবে দেখা যাচ্ছে এর মধ্যে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে আধার-ব্যাঙ্ক লিঙ্ক না থাকার কারণে। DBT বা Direct Benefit Transfer ছাড়া সরকারি যেকোনো ভাতা সরাসরি অ্যাকাউন্টে পাঠানো হয় না। তাই এই বিষয়টি আগে নিশ্চিত করতে হবে।
একসঙ্গে দুই মাসের টাকা কি পাওয়া যাবে?
এখন এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
সরকারি সূত্র বলছে, যোগ্য সব প্রার্থীর কাছে দ্রুত টাকা পৌঁছে দেওয়ার চেষ্টার কাজ চলছে। মার্চ মাসেই বেশিরভাগের পেমেন্ট সম্পন্ন হওয়ার সম্ভাবনা থাকলেও, যাদের মার্চে হয়নি, তাদের এপ্রিলের শুরুতে হওয়ার কথা রয়েছে।
তবে এক্ষেত্রে এখন যদি মার্চের টাকা এপ্রিলে ঢোকে এবং সেই সঙ্গে এপ্রিলের ভাতাও একই সময়ে আসে, তাহলে স্বাভাবিকভাবেই একসঙ্গে দুই মাসের অর্থাৎ ৩,০০০ টাকা পাওয়ার সম্ভাবনাও তৈরি হয়।
তবে সরকারের তরফে এখনো এ বিষয়ে সরাসরি কোনো ঘোষণা জানা যায়নি। তাই নিশ্চিত করে বলা না গেলেও সম্ভাবনাটা একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়।
কীভাবে যুবসাথী স্ট্যাটাস চেক করবেন?
নিজের আবেদন কোন পর্যায়ে আছে সেটা ঘরে বসেই জানতে পারেন। নিচের ধাপগুলো অনুসরণ করুন।
ধাপ ১: ব্রাউজারে yubasathi.wb.gov.in ওয়েবসাইটটি খুলতে হবে।
ধাপ ২: “Application Status” বা “Track Status” অপশনটি খুঁজে ক্লিক করতে হবে।
ধাপ ৩: নিবন্ধিত মোবাইল নম্বর অথবা আধার নম্বর দিন।
ধাপ ৪: স্ক্রিনে দেখানো ক্যাপচা কোডটি পূরণ করে “Submit” বোতামে চাপ দিতে হবে।
ধাপ ৫: মোবাইলে OTP আসতে পারে। সেটি দিয়ে লগইন করলেই দেখতে পাবেন আপনার আবেদন ঠিক কোন পর্যায়ে রয়েছে।
স্ট্যাটাসে যা দেখাতে পারে তার মানে —
| স্ট্যাটাস | অর্থ |
|---|---|
| Verified | এর তথ্য যাচাই সম্পন্ন হয়েছে |
| Approved | আবেদন অনুমোদিত, শীঘ্রই টাকা আসবে |
| Pending | প্রক্রিয়া চলছে, অপেক্ষা করতে হবে |
| Rejected | আবেদন বাতিল, কারণ জানতে হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন |
সমস্যা হলে কোথায় যোগাযোগ করবেন?
| যোগাযোগের মাধ্যম নম্বর | তথ্য সমূহ |
|---|---|
| WhatsApp হেল্পলাইন | 6292248888 |
| সময়সীমা | সকাল ১০:৩০ — বিকেল ৫:৩০ |
| অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন | yubasathi.wb.gov.in |
টাকা না আসার বিষয়ে বা স্ট্যাটাস সংক্রান্ত যেকোনো সমস্যায় এই WhatsApp নম্বরে নির্দিষ্ট সময়ের মধ্যে যোগাযোগ করতে পারেন।
এখন ঠিক কী করা উচিত?
পরিস্থিতি বুঝে এখনই কিছু কাজ করে রাখলে টাকা পাওয়া অনেক সহজ হয়ে থাকবে।
প্রথমে ওয়েবসাইটে স্ট্যাটাস চেক করতে পারেন। যদি “Approved” দেখায় তাহলে শুধু অপেক্ষা করতে হবে। যদি “Pending” দেখায় তাহলে ব্যাঙ্কে গিয়ে আধার সিডিং ও DBT চালু আছে কিনা নিশ্চিত করতে হবে। আর যদি “Rejected” দেখায়, তাহলে দেরি না করে হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন।
যুব সাথী প্রকল্প রাজ্যের লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীদের জন্য একটি বড় সুযোগ। সামান্য প্রযুক্তিগত এবং প্রশাসনিক কারণে কিছুটা দেরি হচ্ছে, কিন্তু সরকার দ্রুত সমস্যা সমাধানের দিকে কাজ করছে।
এখন বড় অযথা আতঙ্কিত না হয়ে স্ট্যাটাস ট্র্যাক করুন, ব্যাঙ্কের তথ্য সঠিক রাখতে হবে এবং প্রয়োজনে হেল্পলাইনের সাহায্য নিতে পারেন। আপনার প্রাপ্য টাকা আপনার কাছে পৌঁছাবেই।
এই খবরটি আপনার পরিচিত কারো কাজে লাগতে পারে — তাদের সঙ্গেও শেয়ার করতে পারেন।
দ্রষ্টব্য: এই নিবন্ধটি সম্পূর্ণ তথ্যমূলক উদ্দেশ্যে লেখা হয়েছে। সর্বশেষ আপডেটের জন্য yubasathi.wb.gov.in ওয়েবসাইট ভিজিট করতে পারেন।
আরও পড়ুন
রেলে ১১,০০০ পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি, ২৩ জেলা থেকে আবেদন করুন - RRB Railway Job Recruitment 2026
Aitpune is a experience content writer in various niches. I have 5 years experience in the field of content writing specially Bengali language. But i also work in English. So if any error done by me please forgive me.Thank You








