Yuva Sathi Scheme 2026: অবশেষে যুব সাথী প্রকল্প নিয়ে দারুন সুসংবাদ এলো। কেননা এতদিন সরকার কর্তৃক জানানো হয়েছিল যুব সাথী প্রকল্পে আবেদন করতে কেবল বেকার যুবক-যুবতীরাই পারবে যারা লক্ষীর ভান্ডার কিংবা কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত নেই। কিন্তু বর্তমানে এই তথ্য উড়িয়ে দিয়ে নতুন তথ্য জারি করেছে রাজ্য সরকারের তরফে। জানা গিয়েছে এখন কৃষক বন্ধু থাকলেও যুব সাথী প্রকল্পে আবেদন করতে পারবেন এমনকি যারা আবেদন করে ফেলেছেন তারাও যুব সাথী প্রকল্পের আওতায় চলে আসবেন। এক সরকারি আধিকারিক সূত্রে জানা যায় যদিও এর আগে যুব সাথী প্রকল্পের আবেদনকারীদের শর্টিং করা হয়েছে কিন্তু এখন সকলে এই প্রকল্পের আওতায় আসতে চলেছে।

সম্পর্কিত পোস্ট
৫০ হাজার স্কলারশিপ! একবার আবেদন করলে বছরে সুযোগ, পশ্চিমবঙ্গের হলে দেখুন - GP Birla Schoolarship 2026তবে যুব সাথী প্রকল্পে আবেদন করতে পারবেন সেই সমস্ত মেয়ে বা মহিলারা যাদের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে এবং তারা মাধ্যমিক পাস করে রয়েছে। এখনো পর্যন্ত লক্ষ্যের ভান্ডার পাওয়া মহিলাদের নিয়ে এই সংক্রান্ত কোনো আপডেট দেওয়া হয়নি অর্থাৎ বর্তমান আপডেট অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার পাওয়া মহিলারা যুব সাথী প্রকল্পে আবেদন করতে পারছেন না বা তাদের আবেদন গ্রহণ করা হচ্ছে না। তবে ভবিষ্যতে এই সংক্রান্ত কোনো আপডেট আসলে আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব।
যুব সাথী প্রকল্পে আবেদন করতে কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে :
প্রথমত যুব সাথী প্রকল্পে আবেদন করতে গেলে আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে যোগ্যতা তা হলো মাধ্যমিক পাস। মাধ্যমিক শিক্ষা পর্ষদ কিংবা কেন্দ্রীয় শিক্ষা পর্ষদের অধীনে সবথেকে কমপক্ষে মাধ্যমিক পাস করতে হবে এবং তার বয়স থাকতে হবে নূন্যতম ২১ বছর। সর্বাধিক ৪০ বছর বয়স পর্যন্ত প্রার্থীর আবেদন জানাতে পারবেন। এছাড়াও প্রার্থীদের অবশ্যই ভোটার কার্ড থাকতে হবে। যদি তাদের ভোটার কার্ড না থাকে তাহলে আবেদন গ্রহণে সমস্যা হবে।
অনুদানের পরিমাণ :
সরকার করতে ইতিমধ্যে ঘোষনা করে এই প্রকল্পের আবেদন গ্রহণ করা প্রক্রিয়ার শুরু হয়েছে। এই প্রকল্পের আবেদন গ্রহণ শুরু হয়েছে পঞ্চায়েত পঞ্চায়েত অনুযায়ী আবেদন পত্র গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যে যে সমস্ত প্রার্থীরা আবেদন করেছেন তাদের দুয়ারে সরকার বা স্বনির্ভর পোর্টালে রেজিস্ট্রেশন করে নেওয়া হয়েছে কিন্তু এখনো পর্যন্ত অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু করা হয়নি। জানাযায় সম্ভবত ২৬ তারিখের পর এর আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে সরকারি ওয়েবসাইটে।
সরকারপতিক ঘোষণা করে জানানো হয়েছে প্রতি মাসে যুবক-যুবতীদের দেওয়া হবে ১৫০০ টাকা যদি তারা এই প্রকল্পের জন্য যোগ্য বলে বিবেচিত হয়। এবং প্রার্থীরা প্রথম কিস্তি পেতে চলেছে এপ্রিল মাস থেকে।
আবেদন প্রক্রিয়ার মাধ্যম : যুব সাথী প্রকল্পে আবেদন প্রক্রিয়া দুইভাবে করা যাচ্ছে এক্ষেত্রে আপনি নিজেই নিজস্ব পঞ্চায়েত সমিতির অফিসে গিয়ে যে দিনে আপনার গ্রাম পঞ্চায়ে এর ক্যাম্প বসবে সেদিন কি আবেদন করতে পারবেন এটিকে বলা হয় অফলাইন আবেদন এছাড়াও আপনি যুবসাথী প্রকল্পের অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। সরকার কর্তৃক যুব সাথী প্রকল্পের অনলাইন যে ওয়েবসাইট জারি করা হয়েছে সেখান থেকে অনলাইনে ফর্মটি ফিলাপ করবেন এবং জরুরি ডকুমেন্টস আপলোড করে সেই আবেদন ফরমটি এবং তার সঙ্গে জরুরি ডকুমেন্টস এর জেরক্স কপি পরের দিন অফিসে গিয়ে জমা করতে হবে।

Aitpune is a experience content writer in various niches. I have 5 years experience in the field of content writing specially Bengali language. But i also work in English. So if any error done by me please forgive me.Thank You
