যুবশক্তি মাসে ৩,০০০ কবে পাবে? কীভাবে আবেদন করতে হবে? শর্ত কী কী? দেখুন বিস্তারিত

গত কয়েকমাস আগে তৎকালীন সরকার মমতা বন্দ্যোপাধ্যায় যুবক যুবতীদের জন্য যুবসাথী প্রকল্প নিয়ে আসেন। এরপর আবেদনও জমা নেওয়া হয়। প্রায় অনেকেই ২ মাস টাকাও পায়। প্রতিমাসে দেওয়া হয় ১৫০০ টাকা।তারপর শুরু হয় ভোট প্রচার। ভোটের আগে বিজেপি প্রতিশ্রুতি দেয় বেকারদের মাসে ১৫০০ থেকে বাড়িয়ে ৩০০০ দেওয়া হবে। এমনকি যুবসাথী প্রকল্পের নাম ১৫০০ থেকে ৩০০০ টাকা করা হবে।

সবমিলিয়ে বেকার যুবক যুবতীদের মহলে আশার আলো দেখা যায়। তারপর ৪ মে সরকার পরিবর্তন হয়। নতুন সরকার সমস্ত দায়িত্ব সাজানো শুরু করেছে। শুরুতেই লক্ষীর ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডারের কাজ নিয়ে জোর কদমে উঠে পরে লেগেছে। জানা যায় এই প্রকল্পের কাজ শেষ হলে যুবক যুবতীদের যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পের মাধ্যমে ফের আবেদন নেওয়া হতে পারে।

যুবশক্তি ভরসা কার্ড হল যুবসাথী প্রকল্পের প্রতিরূপ কিন্তু এখানে ১৫০০ এর বদলে ৩০০০ দেওয়া হতে পারে। এই টাকা পেতে বেকারদের কিছু শর্ত পূরণ করতে হবে। প্রথমত বেকারদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এরপর প্রার্থীকে কমপক্ষে মাধ্যমিক পাশ করতে হবে। বেকার প্রার্থী বয়স থাকতে হবে নূন্যতম ২১ বছর এবং সর্বাধিক ৪০ বছর। নিদিষ্ট সময় পর্যন্ত অর্থাৎ সরকার একটি নিদিষ্ট সময় অবদি এই সহায়তা দিতে পারেন।

আরও পড়ুন:

কৃষকদের জন্য ফের সুসংবাদ। ফসল বীমা যোজনায় বিপুল সুবিধা – PM Fasal Bima Yojna 2026

ছেলে কিংবা মেয়ে যারাই বেকার তারা সকলে আবেদন জানাতে পারবেন। কিন্তু অবশ্যই উপরের শর্ত গুলি পূরণ করতে হবে। এর জন্য আবেদন করতে হবে দুইভাবে। যখন আবেদন শুরু হবে তখন অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে আবেদন জমা হতে হবে। তবে সরকার কর্তৃক পরবর্তী নোটিশ জারি হলে এই সংক্রান্ত আরও বিস্তারিত জানা যাবে।

কী কী ডকুমেন্টস প্রয়োজন :
প্রার্থীর বেশ কয়েকটি জরুরি ডকুমেন্টস থাকতে হবে –
১. মাধ্যমিক এডমিট কার্ড
২. বয়সের প্রমাণ
৩. মাধ্যমিক সার্টিফিকেট
৪. মাধ্যমিক মার্কশিট
৫. প্রার্থীর আধার কার্ড
৬. প্রার্থীর পাসপোর্ট সাইজের ছবি
৭. ভোটার কার্ড
৮. ইনকাম সার্টিফিকেট
৯. অন্যান্য

অফলাইনে কীভাবে আবেদন করবেন –
অফলাইনে আবেদন এখনো কোনো গাইডলাইন নেই। তবে যেভাবে অন্নপূর্ণা ভান্ডারে আবেদন নেওয়ার কথা হচ্ছে অর্থাৎ ক্যাম্প করে নিদিষ্ট তারিখে আবেদন পত্র জমা নেওয়া হতে পারে। নিদিষ্ট ব্লক অফিস বা গ্রাম পঞ্চায়েত অফিসে এই সংক্রান্ত কাজ করতে হবে পারে।

আরও পড়ুন:

বেকারদের মাসে ৩,০০০ টাকা! কবে এবং কী কী শর্ত থাকলে পাবেন সুবিধা – WB Yuva Shakti Scheme Update 2026

তবে এখনো এ বিষয়ে স্পষ্ট কোনো ধারণা নেই। সরকার কর্তৃক অফিসিয়াল নোটিশ জারি করলে এই বিষয়টি স্পষ্ট হবে। তবে হইত আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। ধীরে ধীরে এই সংক্রান্ত আরও বিস্তারিত জানা যাবে।
যদি আপনি সবার আগে এই সংক্রান্ত আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আমাদের ওয়েবসাইট রেগুলার ভিজিট করুন।