বর্তমানে অনেকে রয়েছেন যারা অন্নপূর্ণার ফ্রম তো ফিলাপ করছেন কিন্তু সঠিক নিয়ম না জানাই তার অন্য পূর্ণ ফর্ম বাতিল হতে পারে খুব সহজেই। এমন কিছু তথ্য বা অপশন টিক করতে হয় না করলেই আপনার আবেদন বাতিল হতে পারে। শুধু তার তরীঘড়ি করে আবেদনপত্র জমা করলেই হবে না। একবার আবেদন বাতিল হলে পুনরায় আপনাকে আরো একমাস হোক অপেক্ষা করতে হতে পারে। তাই কিভাবে সঠিক পদ্ধতিতে আবেদন করবেন আমরা এই প্রতিবেদনে আলোচনা করব।

প্রথমত বর্তমান রাজ্য সরকার লক্ষীর ভান্ডার প্রকল্পের বদলে অন্নপূর্ণা ঠান্ডার প্রকল্পের সূচনা করেছেন। শুধু তাই নয় লক্ষীর ভান্ডার প্রকল্পে যেখানে মাসে ১৫০০ টাকা দেওয়া হতো তার পরিবর্তে এখন মাসে তিন হাজার টাকা দেওয়া হবে। সব মিলিয়ে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প সাধারণ মহিলাদের জন্য বিরাট উপকারি হতে চলেছে। তবে এই প্রকল্পে শুধু তিন হাজার টাকা এমনিতেই দেওয়া হবে না বেশ কিছু জরুরি তথ্য পূরণ করতে হয়।

সকলেই আবেদন ফরমটি দেখেছেন এবং দেখে বুঝে ফেলেছেন যে এখানে পরিবারের যিনি প্রধান সেখান থেকে আবেদন পত্রপূরণ প্রক্রিয়া শুরু হয়। কিন্তু ধাপে ধাপে দেখতে পাবেন ১ থেকে ৫ নম্বর সদস্য পর্যন্ত ফরম ফিলাপ করা যাচ্ছি। অনেকেই জানেন না মূল উপভোক্তাকে কোথায় বসাবেন। যদি মূল উপভোক্তা বাড়ির প্রধান হয়ে থাকে তবে প্রধান স্থানেই বসাতে হবে, আবার যদি মূল উপভোক্তা সদস্য হয়ে থাকে তাহলে এক নম্বর সদস্য কিংবা দুই নম্বর সদস্য তে বসাতে পারেন।

পরিবারের সকল সদস্যের নাম পূরণ করা হলে ডান সাইটে একটি অপশন থাকে। অর্থাৎ এখানে আপনাকে ঠিক করতে হয় কোন উপভোক্তা বা কোন সদস্যের জন্য আপনি আবেদন করছেন। বর্তমানে অনেকেই এই অপশনটিকে এড়িয়ে যাচ্ছেন এবং তাদের আবেদন কার জন্য করা হচ্ছে তা বোঝা যাচ্ছে না। তাই যার জন্য আবেদন করবেন তার পাশে ডান সাইডে দেখতে পাবেন হ্যাঁ চিহ্নটি। সেখানেই ঠিক করতে হবে।

অনেকেই আবার ডকুমেন্টস নিয়ে নানা চিন্তায় রয়েছেন। এই প্রকল্প যেহেতু অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প তাই বিভিন্ন সদস্যের তথ্য আবেদনপত্রে দেওয়ার পরেও কমপক্ষে প্রত্যেক সদস্যের আধার কার্ড কিংবা অন্য কোন ডকুমেন্টস জমা করা দরকার। অনেকেই শুধু উপভোক্তা ডকুমেন্টস জমা করছেন এক্ষেত্রে বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হয়। উপভোক্তা সমস্ত রকম ডকুমেন্টস সহ বাড়ির অন্যান্য সদস্যের একটি করে ডকুমেন্টস দিলে বাতিল হওয়ার সম্ভাবনা কম।

অনেকেই যে সমস্ত জেরক্স কপি দিচ্ছেন তার ওপর নিজের সেল্ফ এটাস্টেড করছেন না। সাধারণত যেকোনো ধরনের ডকুমেন্টস যদি জেরক্স আকারে দিতে হয় তাহলে সেই জেরক্স টি কে দিচ্ছেন তার সেল্ফ এটা স্টেট করতে হয়। এতে করে প্রমাণ হয় আপনি নিজেই সেই জেরক্স কপিটি দিয়েছেন। তাই প্রত্যেক ডকুমেন্টস এ আপনার সেল্ফ এটাস্টেট করলে সেটি আরো নির্ভরযোগ্য হয় এবং বাতিলের সম্ভাবনা কম তৈরি করে।

রাজ্যে অফিসার নিয়োগের আবেদন চলছে। ২৩ জেলা থেকে আবেদন করুন। দেখুন যোগ্যতা। West Bengal Government Job

অনেকেরই পরিবারে একাধিক উপভোক্তা থেকে থাকে তবুও তারা আলাদা আলাদা ফরম পূরণ করেন। কিন্তু আপনি যদি ফর্মটি দেখেন সেখানেই আপনি একাধিক উপভোক্তার জন্য আবেদন করতে পারেন একটি ফর্মের মাধ্যমে। ফরম যখন পূরণ করছেন তখন ডান সাইডে দেখতে পাবেন উপভোক্তা এবং অন্যান্য সদস্যের পাশে কার কার জন্য আবেদন করছেন সেখানে ঠিক করতে হয়। হতে পারে একজন অথবা হতে পারে একাধিক জন।

অনেকেই আবার ডিজিটাল রেশন কার্ড হাউজহোল আইডি দিচ্ছেন না। যদিও এটি জরুরী না তবে আপনি ইন্টারনেট থেকে ডিজিটাল রেশন কার্ড আইডি নিয়ে সেটি সেখানে ইনপুট করতে পারেন।

উপরের এই তথ্যগুলি সঠিকভাবে পূরণ করবেন এবং অন্যান্য যে কলমগুলি রয়েছে তাতে কোন তথ্য না লুকিয়ে সঠিকভাবে পূরণ করবেন। এরপর আপনার ডকুমেন্ট সবকিছু ঠিকঠাক থাকলে আপনার আবেদন অবশ্যই গ্রহণযোগ্য হবে।

অন্নপূর্ণা ভান্ডার শুরু অনলাইন-অফলাইন আবেদন। মাসে ৩,০০০ পেতে এই কাজ করুণ। Annapurna Yojana Criteria and Apply2026

By Arman

আমি দীর্ঘ পাঁচ বছর ধরে কন্টেন্ট রাইটিং এর কাজ করছি। বিশেষ করে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প ও এই সংক্রান্ত বিভিন্ন ধরনের খবর লিখে থাকি।