পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নতুন রাজ্য সরকার গঠন হওয়ার পর এই প্রথম একটি চাকরির পরীক্ষায় আবেদন জানাতে পারছেন বেকার যুবক-যুবতীরা। যারা দীর্ঘদিন ধরে ভালো একটি চাকরির অপেক্ষায় ছিলেন এবং নিজেকে একজন অফিসার হিসেবে দেখতে চান তাদের জন্য অবশেষে সুসংবাদ।
আজকের এই প্রতিবেদনে আমরা জানবো পাবলিক সার্ভিস কমিশনের বর্তমান যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে কিভাবে আবেদন জানাতে হবে। আবেদন করতে কি কি যোগ্যতা থাকতে হবে। এছাড়াও এই আবেদন সম্পর্কে খুঁটিনাটি বিস্তারিত আলোচনা করব –
প্রথমে আলোচনা করা যাক কিভাবে প্রার্থীদের নিয়োগ করা হবে :
যে সমস্ত প্রার্থীরা রাজ্যের এই নিয়োগ পদ্ধতিতে অংশগ্রহণ করতে চাই তাদের আগে থেকে নিয়োগ পদ্ধতি সম্পর্কে জেনে নেওয়া ভালো। যদি আপনি একজন সরকারি দপ্তরের অফিসার পদে নিযুক্ত হতে চান তাহলে এই পরীক্ষায় আবেদন করার পর আপনাকে তিনটি পদ্ধতিতে যোগ্যতা যাচাই করতে হবে। প্রথমে আপনাকে একটি প্রিলিমিনারি পরীক্ষার মাধ্যমে যাচাই করা হবে যেখানে অবজেক্টিভধর্মী কিছু প্রশ্ন থাকবে। এই পরীক্ষায় সফল হওয়ার পর আপনাকে একটি লিখিত পরীক্ষার মাধ্যমে যাচাই করা হবে। যদি আপনি এই দুটি পরীক্ষায় সফল হয়ে যান তাহলে শেষে ইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফিকেশন করে সুযোগ দেওয়া হবে।
| প্রথম ধাপ | প্রিলিমিনারি |
| দ্বিতীয় ধাপ | লিখিত পরীক্ষা |
| তৃতীয় ধাপ | ইন্টারভিউ |
আপনি কিভাবে এবং কোথায় গিয়ে পরীক্ষা দিবেন :
এই পরীক্ষা ও নিয়োগ পদ্ধতির সম্পূর্ণ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে হয়ে থাকে। গোটা রাজ্যে প্রায় ৩৬ টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। তবে এটি শুধু প্রিলিমিনারি পরীক্ষার জন্য। শেষে যখন লিখিত পরীক্ষা নেওয়া হয় সেটি কেবল কলকাতায় হয়ে থাকে। এরপর পাবলিক সার্ভিস কমিশনের ঠিকানায় আপনাকে ইন্টারভিউর জন্য ডেকে পাঠানো হয়।
প্রশ্ন হল কোন কোন পদে নিয়োগ হতে পারে :
এই চাকরি কোন হেনতেনা চাকরি নয়, অর্থাৎ একবার সফল হলে আপনাকে অফিসার লেভেলের পদে নিযুক্ত করা হয়। হতে পারেন এসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, হতে পারেন ডিজে স্টার ম্যানেজমেন্ট অফিসার অথবা ব্লক ইউথ অফিসার। এই পরীক্ষার মাধ্যমে সফল হয়ে ওয়েলফেয়ার অফিসার এবং ব্যাকওয়াড ক্লাস ইন্সপেক্টর কিংবা বিভিন্ন দপ্তরে অফিসার লেভেলের পদে নিযুক্ত হতে পারেন।
শূন্য পদ সংখ্যা :
এই নিয়োগ প্রথম দিকে কোনরকম শূন্যপদ জারি করে না। পরীক্ষার পর প্রার্থীদের যাচাই করে বিভিন্ন অফিসার লেভেলের পদে নিযুক্ত করা হয় যেখানে শূন্য পদ থাকে।
আবেদন করতে যোগ্যতা ও বয়স :
এই পরীক্ষা মূলত পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নেওয়া হয় এবং মিসলেনিয়াস সার্ভিস নামে পরিচিত। এখানে আবেদন করতে প্রার্থীকে যেকোনো শাখায় গ্র্যাজুয়েট পাস করতে হয়ে থাকে। পাশাপাশি বাংলা ভাষায় সাবলীল হতে হবে। প্রার্থীদের ন্যূনতম বয়স থাকতে হবে কুড়ি বছর এবং সর্বাধিক বয়স থাকতে হবে ৩৯ বছর। তবে উত্তরের জেলায় ভাষার ক্ষেত্রে নেপালি থাকা আবশ্যিক।
| শিক্ষাগত যোগ্যতা | স্নাতক পাশ |
| বয়সসীমা | ২০-৩৯ বছর (সংরক্ষিত ছাড় পাবেন নিয়ম অনুযায়ী) |
| অন্যান্য যোগ্যতা | বাংলা জানা আবশ্যিক ও উত্তরের জন্য নেপালী |
বেতন কাঠামো :
যে সমস্ত প্রার্থীরা এই পদগুলিতে নিযুক্ত হয় তাদের সাধারণত বেতনক্রম হয়ে থাকে ন্যূনতম ২৮ হাজার ৯০০ টাকা থেকে ৭৪ হাজার ৫০০ টাকা পর্যন্ত। এছাড়াও অন্যান্য সুযোগ-সুবিধা থাকে।
কিভাবে আবেদন জানাতে হবে :
যে সমস্ত প্রার্থীর আবেদন জানাতে চাই তাদের অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে।
- অনলাইনে আবেদন করতে প্রার্থীদের ভিজিট করতে হবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে ( WBPSC)
- এরপর যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে সরাসরি লগইন এবং রেজিস্ট্রেশন না থাকলে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে
- লগইন করে প্রার্থীকে পুরো ফর্ম টি ফিলাপ করতে হবে নির্দেশ মতো
- এরপর যারা যারা অসংরক্ষিত এবং ওবিসি ক্যাটাগরির তাদের জন্য ১৬০ টাকা আবেদন মূল্য এবং অন্যান্য সংরক্ষিত ক্যাটাগরির জন্য কোন আবেদন মূল্য জমা করতে হয় না।
- সবশেষই একবার যাচাই করে নিয়ে ফাইনাল সাবমিট করতে হবে
আবেদন করার তারিখ :
অনলাইন মাধ্যমে আবেদন করা যাবে ৯ জুন ২০২৬ তারিখ পর্যন্ত।
| অফিসিয়াল নোটিশ | চেক করুন |
| অফিসিয়াল ওয়েবসাইট | চেক করুন |

