কৃষকদের জন্য ফের সুসংবাদ। ফসল বীমা যোজনায় বিপুল সুবিধা – PM Fasal Bima Yojna 2026

কৃষকদের জন্য ফের সুসংবাদ। ফসল বীমা যোজনায় বিপুল সুবিধা - PM Fasal Bima Yojna 2026

রাজ্যে নতুন সরকার বসতে না করতে কৃষকদের জন্য একের পর এক নতুন ঘোষণা আসতেই চলেছে। একদিকে কৃষকদের জন্য প্রধানমন্ত্রীর হাত ধরে ২৩ তম প্রধানমন্ত্রী কিষান যোজনার কিস্তি প্রদান করা হলো। অন্যদিকে ফের কৃষকদের জন্য নতুন করে সুখবর শোনা যাচ্ছে। এবার কৃষকদের জন্য আরো এক নতুন প্রকল্পের কথা সামনে এসেছে। আজকের এই প্রতিবেদনে আমরা এই প্রকল্প সম্পর্কে বিস্তারিতভাবে জানবো।

 

প্রধানমন্ত্রী কৃষাণ যোজন পর এবার কৃষকদের জন্য যে প্রকল্প নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় সেই প্রকল্পের নাম হল প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। এর মাধ্যমে কৃষকদের এককালীন ভালো অর্থ সহায়তা দেওয়া হয়ে থাকে। জাতীয় কৃষি বীমা প্রকল্প এবং সংশোধিত জাতীয় কৃষি বীমা প্রকল্প কে প্রতিস্থাপন করে এই যোজনা আনা হয়েছে। আজকের প্রতিবেদনে জানব কিভাবে আবেদন করবেন, কারা সুবিধা পাবেন এবং কত সুবিধা পেতে পারেন।

 

প্রথমে জেনে নিয়ে কি কি ক্ষেত্রে সুবিধা দেওয়া হবে :

প্রথমত এখানে প্রতিকূল আবহাওয়ার কারণে যদি কোন কৃষক বীজ বপনে ব্যর্থ হন তাহলে তাকে এই বীমা কভারেজ দেওয়া হবে।

আরও পড়ুন:

বেকারদের মাসে ৩,০০০ টাকা! কবে এবং কী কী শর্ত থাকলে পাবেন সুবিধা – WB Yuva Shakti Scheme Update 2026

দ্বিতীয়তঃ বন্যা, খরা কিংবা প্লাবন অথবা বিভিন্ন ভোগের কারণে ফসল কম হলে বা নষ্ট হলে এ সুরক্ষা দেওয়া হবে।

ফসল কাটার পরে মাঠে ফসল রাখার পর সে সময় প্রাকৃতিক কোনো কারণবশত ফসল নষ্ট হলে তার বাবদ এই বিমান সুবিধা দেওয়া হয়ে থাকে

শিলাবৃষ্টি ভূমিধস অথবা মেঘ ভাঙ্গা বৃষ্টির মতো বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতির ক্ষেত্রে পৃথকভাবে মূল্যায়ন করে এই বীমার সুবিধা দেওয়া হয়।

 

বীমা যোজনা এবং আধুনিক প্রযুক্তি :

এই প্রকল্প শুধুমাত্র ক্ষতিপূরণ করে না কৃষি ক্ষেত্রকে আরো উন্নত করতে নানাভাবে সহায়তা করা হয়ে থাকে। কৃষি ক্ষেত্রে কেউ যদি আধুনিকীকরণ করেন অথবা বিভিন্ন ধরনের ডিজিটাল যন্ত্রপাতির ব্যবহার করেন সেক্ষেত্রে এই সুবিধা দেওয়া হয়ে থাকে। এখানে ইন্সুরেন্স অ্যাপ রয়েছে যার মাধ্যমে সুবিধা দেওয়া হয়ে থাকে। রিমোট সেন্সিং অথবা ড্রোন পদ্ধতি ইত্যাদি ব্যবহারে সাহায্য করা হয়ে থাকে।

 

কিভাবে সুবিধা পাওয়া যাবে :

এই প্রকল্পে মূলত আপনাকে প্রথমে আবেদন করতে হবে এবং এর কিছু নিয়মবিধিও রয়েছে। এর জন্য আমার আপনাকে একটি স্বল্প পরিমাণে প্রিমিয়াম জমা করতে হবে।

১. খরিফ শস্যর জন্য যত টাকা বীমা করা হচ্ছে তার দুই শতাংশ প্রেমিয়াম কৃষকদের দিতে হবে।

আরও পড়ুন:

অন্নপূর্ণায় শুধু ৩০০০ নয়, পাবেন আরও বিশেষ সুবিধাও। এবার রাজ্যবাসীর জন্য নয়া সুসংবাদ – WB Annapurna Bhandar New Benefit

২.রবি শস্যের জন্য যত টাকা জমা করা হচ্ছে তার ১.৫ শতাংশ প্রিমিয়াম নির্ধারিত হবে।

এছাড়াও বাণিজ্যিক ও উৎপাদমূলক শস্যের জন্য পাঁচ শতাংশ হারে প্রিমিয়ামের কথা উল্লেখ রয়েছে।।

 

কিভাবে আবেদন জানাতে হবে :

যারা এই প্রকল্পের সুবিধা নিতে চাই তাদের অনলাইন মাধ্যমে আবেদন করার সুযোগ রয়েছে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা প্রিমিয়াম অথবা ব্যাংকিং পেমেন্ট সংক্রান্ত আরো বিস্তারিত তথ্যর জন্য রয়েছে সরকারি একটি ওয়েবসাইট। https://pmfby.gov.in/ এখান থেকে যাবতীয় তথ্য এবং এই সংক্রান্ত বিস্তারিত জানতে পারবেন।