বেকারদের মাসে ৩,০০০ টাকা! কবে এবং কী কী শর্ত থাকলে পাবেন সুবিধা – WB Yuva Shakti Scheme Update 2026

WB Yuva Shakti Scheme Update 2026

রাজ্য সরকারের প্রতিশ্রুতিমত অনেক প্রকল্পের কাজ শুরু হলেও এখনো পর্যন্ত যুব সাথী প্রকল্প নিয়ে অনেকের মধ্যে ধোয়াশার সৃষ্টি হয়েছে। অনেকেই জানতে চান কিভাবে যুব সাথী প্রকল্পের নতুন রূপ অর্থাৎ যুবশক্তি প্রকল্পে কিভাবে সুবিধা পাবেন। কবে থেকে সুবিধা পেতে পারেন। সুবিধা পেতে কি কি শর্ত পূরণ করতে হবে। ইত্যাদি নানা প্রশ্ন ঘিরে অনেকের মধ্যে নানা বিভ্রান্তি তৈরি হয়েছে। আসুন তাহলে এই প্রতিবেদনে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক –

 

কী যুবশক্তি প্রকল্প

মমতা সরকারের আমলে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য মাসিক ১৫০০ টাকার একটি প্রকল্প শুরু করা হয় যার নাম ছিল যুব সাথী প্রকল্প। এই যুব সাথী প্রকল্পে মাসিক দেড় হাজার টাকা করে অনেক যুবক যুবতী সহায়তা পেয়েছেন। কিন্তু ক্ষমতায় আসার পূর্বে বর্তমান মুখ্যমন্ত্রী এই প্রকল্পের সহায়তা বৃদ্ধি করে এবং নাম পরিবর্তন করে যুবশক্তি করার আশ্বাস দিয়েছিলেন। এই বেকার যুবক-যুবতীদের এই মাসিক সহায়তা দানের জন্য যে প্রকল্প তাকে বলা হয় যুবশক্তি প্রকল্প।

 

গত সরকার যেখানে বেকার যুবক যুবতীদের মাসে ১৫০০ টাকা দিচ্ছিলেন সেখানে বর্তমান সরকার আরো ১৫০০ টাকা বৃদ্ধি করে মোট তিন হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে এই প্রকল্পের আবেদন পত্র এখনো পর্যন্ত নতুন করে গ্রহণ করা হবে কিনা তা জানানো হয়নি। তবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া মারফত পাওয়া তথ্য অনুযায়ী খুব শীঘ্রই এই প্রকল্পের আবেদন গ্রহণ শুরু হতে পারে বলে জানা যায়।

আরও পড়ুন:

অন্নপূর্ণায় শুধু ৩০০০ নয়, পাবেন আরও বিশেষ সুবিধাও। এবার রাজ্যবাসীর জন্য নয়া সুসংবাদ – WB Annapurna Bhandar New Benefit

 

যেহেতু বর্তমানে রাজ্যজুড়ে অন্নপূর্ণা যোজনা নিয়ে বেশ কিছুদিন ধরে আবেদন গ্রহণ চলছে তাই এই প্রকল্পের আবেদন গ্রহণ প্রক্রিয়ার শেষ হলেই যুব শক্তি প্রকল্পের আবেদন গ্রহণ হতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে সরকারি কোনো আপডেট ছাড়া নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।

 

যুবশক্তি প্রকল্পে আবেদন করতে কি কি শর্ত পূরণ করতে হবে –

প্রথমত যারা যুব সাথী প্রকল্পে আবেদন করেছিলেন তাদের এই প্রকল্পের আওতায় আনা হবে যদি তাদের উপযুক্ত যোগ্যতা থাকে –

  • প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
  • বয়স হতে হবে ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে
  • কমপক্ষে মাধ্যমিক পাস করতে হবে
  • অবশ্যই প্রার্থীকে বেকার হতে হবে অর্থাৎ কর্মহীন বা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন প্রার্থী

 

কিভাবে আবেদন জানানো যাবে :

যেহেতু বর্তমানে অন্নপূর্ণা ভাণ্ডারে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন গ্রহণ করা শুরু করা হয়েছে তাই এখান থেকে অনুমান করা হচ্ছে আগামীতে যুবশক্তি প্রকল্পেও অনলাইনে মাধ্যমে আবেদন গ্রহণ হতে পারে। ইতিমধ্যে রাজ্য সরকার করতে যুবশক্তি প্রকল্পের জন্য ওয়েবসাইট নতুন করে সাজানো হয়েছে। তাই অতি শীঘ্রই এর আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হতে পারে।

আরও পড়ুন:

১০ লক্ষ পর্যন্ত গ্যারান্টি ছাড়াই ঋণের সুবিধা। প্রধানমন্ত্রীর এই স্কিমে নাম লেখান এখনই – PM Mudra Yojana Details 2026

 

কিভাবে টাকা পাওয়া যায় :

গত সরকার যেভাবে ব্যাংক একাউন্টে টাকা ক্রেডিট করিয়েছিলেন কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে কেন্দ্রের মতো সব প্রকল্পে ডিভিডির মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে। তাই যারা এখনো পর্যন্ত আধার কার্ডের সঙ্গে ব্যাংক একাউন্ট লিংক করেনি তারা অতি শীঘ্রই এই কাজটি সেরে ফেলতে পারেন।

 

এই সংক্রান্ত আরো বিস্তারিত জানতে অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইট ফলো করবেন। এখনো পর্যন্ত সরকারিভাবে কোনরকম ঘোষণা করা হয়নি বা অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হয়নি। আগামীতে এই প্রকল্প সম্পর্কে কোনো রকম আপডেট আসলে আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব।