WB EWS Certificate Benefits and Apply: রাজ্যে সংরক্ষণ নিয়ে দীর্ঘদিন ধরে নানা সমস্যা দেখা গেল এখন সব থেকে বড় সংরক্ষণ সুবিধা পাচ্ছেন EWS এস প্রার্থীরা। এখন সকলের মনে একটাই প্রশ্নই EWS সার্টিফিকেট কিভাবে বানানো যায় এবং কিভাবে এর সংরক্ষণ পাওয়া যায়। কেননা বর্তমানে দর্শকরাংশ সংরক্ষণে এই EWS সার্টিফিকেট পেলে আপনি বহু জায়গায় অন্যান্য বিভিন্ন সংরক্ষণ থেকেও বেশি সুবিধা ভোগ করতে পারেন। তবে অবশ্যই আপনাকে যোগ্য হতে হবে অর্থাৎ যোগ্যতার যে সমস্ত শর্ত রয়েছে তা পূরণ করতে হবে।এমনকি ওবিসি ক্যাটাগরির হয়ে থাকলেও আপনি এই সার্টিফিকেট পেতে পারেন তবে কিভাবে আসন ভাবে ধাপে বিস্তারিত দেখে নিচ্ছি।
সম্পর্কিত পোস্ট
কৃষকদের জন্য বীমা প্রকল্প | সহায়তা সহ ফসল বীমার সুবিধা পাবেন। আবেদন করুন এখনই - Bangla Shasya Bima:প্রথমে আলোচনা করা যাক এই সার্টিফিকেট কি :
EWS সার্টিফিকেট কোন নির্দিষ্ট জাতি কিংবা ধর্ম ভেদে নয় অর্থাৎ এটি হচ্ছে আর্থিক দিক থেকে যারা পিছিয়ে তাদের জন্য। এই সার্টিফিকেট এর অর্থই হলো আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া জাতি। তাই এক্ষেত্রে যদি আপনি আর্থিক দিক থেকে পিছিয়ে পড়েন এবং যে সমস্ত যোগ্যতা রয়েছে সেগুলি পূরণ করেন তাহলে যে কোন জাতি বা ধর্ম থেকে এই সার্টিফিকেট পেতে পারেন। তবে অবশ্যই সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে এ সংক্রান্ত আরো বিস্তারিত জেনে নেওয়া প্রয়োজন।
আসুন তাহলে এর যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক :
- আবেদনকারী অবশ্যই ভারতের বাসিন্দা হতে হবে।
- আবেদনকারী General বা OBC শ্রেণির হতে হবে।তবে আগে থেকে কোন সার্টিফিকেটধারী হলে হবে না।
- আবেদনকারী এবং তার পরিবার রাজ্যের স্থায়ী বাসিন্দা হয়ে থাকবেন।
- পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকা বা তার কম হতে হবে।
- পরিবারের নামে ৫ একরের বেশি কৃষিজমি থাকলে অযোগ্য হবে।
- পাশাপাশি পরিবারের নামে ১০০০ বর্গফুট বা তার বেশি আকারের ফ্ল্যাট থাকা যাবে না।
- পৌর এলাকায় ১০০ বর্গগজের বেশি জমি বা অন্য এলাকায় ২০০ বর্গগজের বেশি জমি থাকলে আবেদন অযোগ্য হবে।
এবার আলোচনা করা যাক এর সুবিধা গুলি সম্পর্কে :
বর্তমানে এই সার্টিফিকেটের বহু সুবিধা রয়েছে এবং রাজ্য জুড়ে ১০ শতাংশ সংরক্ষণ সব ক্ষেত্রেই পাওয়া যায়।
অর্থাৎ আপনি যদি কোন সরকারি চাকরির পরীক্ষা দিয়ে থাকেন তাহলে ১০ শতাংশ সংরক্ষণ অনুযায়ী আপনার জন্য ভেকেন্সি সংরক্ষিত থাকবেই এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা সহ ভর্তি অথবা উচ্চশিক্ষা গ্রহণে ভর্তি প্রক্রিয়ায় এই সংরক্ষণ পাওয়া সম্ভব।
দীর্ঘদিন ধরে সাধারণ জাতির মধ্যে অনেকে রয়েছেন যারা আর্থিক দিক থেকে পিছিয়ে কিন্তু সাধারণ হওয়ায় তারা বিভিন্ন সংরক্ষণ থেকে বঞ্চিত হচ্ছিলেন এবং দিনে দিনে তারা পিছিয়ে পড়ছিলেন। এই সংরক্ষণ আসার পরেই তাদের জন্য অবশ্যই ভালো খবর হয়েছে। সাধারণ জাতির মধ্যে যারা আর্থিক দিক থেকে পিছিয়ে রয়েছে তারা এই সার্টিফিকেট পেতে পারেন যদি উপরোক্ত যোগ্যতা গুলি পূরণ করেন এবং তার সঙ্গে যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা কিংবা ভর্তির ক্ষেত্রে এই 10 শতাংশ সংরক্ষণের সুবিধা নিতে পারেন।
এবার প্রশ্ন হল এর জন্য কিভাবে আবেদন করবেন :
যদি আপনি এই সার্টিফিকেট পেতে চান তাহলে আপনাকে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে –
- অনলাইনে আবেদন করতে আপনাকে ভিজিট করতে হবে কাস্ট সার্টিফিকেট পশ্চিমবঙ্গ এর অফিসিয়াল ওয়েবসাইটে
- সেখানে গিয়ে সর্বপ্রথম আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে যেখানে কিছু জরুরি তথ্য পূরণ করতে হবে
- এরপর রেজিস্ট্রেশন নম্বর অর্থাৎ একনলেজমেন্ট নম্বর ও ডেট অফ বার্থ অর্থাৎ পাসওয়ার্ড দিয়ে লগইন করে পুরো ফর্ম ফিলাপ প্রক্রিয়া চালু করতে হবে
- জরুরি তথ্য ও নির্দেশ মতো পূরণ করতে হবে সাথে সমস্ত ধরনের জরুরি ডকুমেন্টস নির্দিষ্ট সাইজে আপলোড করতে হবে
- সব ঠিকঠাক ভাবে পূরণ করার পর আপনাকে ফাইনাল সাবমিট করে নিতে হবে এবং শেষে সেই একনলেজমেন্ট সার্টিফিকেট এবং ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নিতে হবে
পরবর্তী প্রক্রিয়া কি :
এরপর আপনার জরুরি সমস্ত ডকুমেন্টস এবং প্রিন্ট আউট কপি নিয়ে নিকটবর্তী দপ্তরে অর্থাৎ পৌরসভা এসডি অফিস অথবা বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। সেখানে গিয়ে সমস্ত ডকুমেন্টস এর আট কপি জমা দিয়ে পরবর্তী প্রক্রিয়ার জন্য অনুমোদন দিতে হবে। এরপর আপনার নথি যাচাই করার পর আপনার সব ঠিকঠাক থাকলে ভেরিফিকেশন করা হবে। এবং সবশেষেই আপনি সেই সার্টিফিকেটটি কিছুদিনের মধ্যে হাতে পেয়ে পারেন।
আরও পড়ুন
এপ্রিলে দুই মাসের টাকা? যুবসাথী নিয়ে বড় খবর! দেখুন বিস্তারিত - WB Govt Yuba Sathi Scheme 2026
Aitpune is a experience content writer in various niches. I have 5 years experience in the field of content writing specially Bengali language. But i also work in English. So if any error done by me please forgive me.Thank You








